জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঁশখালীতে ৫হাজার ইয়াবা ট্যাবলেট সহ ২মাদক কারবারি আটক।

২জন আটক

বাঁশখালীতে থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ দুই জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযান পরিচালনা কারী এসআই মোঃ রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী থানার একদল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করিয়া  বাঁশখালী থানাধীন পুঁইছড়ি ইউনিয়নের প্রেমবাজারের দক্ষিণ পাশে বাঁশখালীর প্রধান সড়কে শনিবার (১২ মে) সন্ধ্যা ৬টার দিকে এই অভিযানে মাদককারীদের ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ২জনকে গ্রেফতার করেন পুলিশ। গ্রেফতারকৃত আসামীরা হলেন, ১। মোঃ আলী(৫৫), পিতা-লালু মিয়া, মাতা-মৃত সখিনা খাতুন, সাং-দক্ষিন নেঙ্গুরবিল, ৩নং ওয়ার্ড, বটতলী ইউপি, থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার, ২। মোঃ বুলবুল ইসলাম(৪০), পিতা-মৃত আকবর আলী, মাতা-আমিনা প্রঃ আমেনা খাতুন, সাং-খুকনী, মধ্যপাড়া, ৯নং ওয়ার্ড, খুকনী ইউপি, থানা-এনায়েতপুর, জেলা-সিরাজগঞ্জদ্বয়কে ৫,০০০ (পাঁচ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেন।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ  মো. কামাল উদ্দিন (পিপিএম) বলেন, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ধারা-৩৬(১) সারণির ১০(গ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী থানার মামলা রুজু করা হয়েছে, মামলা নং-২২ তারিখ-১৩/০৫/২০২৩ইং

Tag
আরও খবর