জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঁশখালীতে মাটি কাটার সংবাদ প্রকাশ করায় পৌর কাউন্সিলর কর্তৃক সাংবাদিককে হুমকি

বাঁশখালীতে মাটি কাটা ও বিক্রি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে পৌর কাউন্সিলর কর্তৃক সাংবাদিককে হুমকির অভিযোগ উঠেছে। ভুক্তভোগী সংবাদকর্মী বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জসীম উদ্দিন। পৌর কাউন্সিলর কর্তৃক বিশ্রী গালাগাল ও  হুমকির অডিও রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ফলে সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিক সামজের নিন্দার ঝড় ওঠে।

 তিনি বিজয় টিভি, সিপ্লাস টিভি ও দৈনিক আমার সংবাদ পত্রিকার বাঁশখালী উপজেলা প্রতিনিধি হিসাবে কর্মরত । অপরদিকে হুমকিদাতা হলেন, বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুর।

জানা গেছে, বাঁশখালী পৌরসভাধীন আসকরিয়া পাড়া ও বড়ুয়াপাড়া এলাকার জলদি ছড়া খননের মাটি রাতের অন্ধকারে বিক্রি করে আসছিল একটি সিন্ডিকেট। এ নিয়ে সাংবাদিক জসীম উদ্দিন সিপ্লাস টিভিতে সংবাদ প্রচার করেন।

সংবাদ প্রচারের জের ধরে মঙ্গলবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টা ২৭ মিনিটের দিকে ৭ পৌর কাউন্সিলর আবদুল গফুর তার ব্যক্তিগত মোবাইল নম্বর (০১৮৩৫-৪৮৭০৪৮) থেকে ফোন করে সাংবাদিক জসীম উদ্দিনের ব্যক্তিগত নম্বর (০১৮৫০-৬১৪১৭১) এ ফোন করে বিশ্রী ভাষায় গালাগাল করেন। এসময় কাউন্সিলর আবদুল গফুর জসীম উদ্দিনকে হুমকি দিয়ে বলেন, ‘তুই কি ওখানে আমাকে দেখেছিস মাদারচুদ? আমার নাম দিলি কেন নিউজে? বাঁশখালীতে সাংবাদিক শুধু তুঁই নাকি?  তুঁই দুই কাউন্সিলর না লেখে এক কাউন্সিলর লেখে দ। আমি কাল ৫০০ লোক নিয়ে আসতেছি। তুই রেকর্ড করে রাখ আলারপোয়ালা। তুঁই এনে সাংবাদিক হিসেবে বেশি চালাক’

এ ব্যাপারে বাঁশখালী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল গফুরকে ফোন করলে তিনি বলেন, ‘আপনার সাথে পরে কথা বলবো।’

এ বিষয়ে ভুক্তভোগী বাঁশখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক জসীম উদ্দিন বলেন, ‘কাউন্সিলর গফুরের সাথে আমার কোনও ধরনের বিরোধ নেই। জলদি ছড়া খননের নামে রাতের অন্ধকারে মাটি বিক্রি চলছিল। এ নিয়ে সংবাদ প্রকাশ করায় তিনি আমাকে ফোন করে তুই রেকর্ড করে রাখ বলে অকথ্য ভাষায় গালিগালাজ করে দেখে নেওয়ার হুমকি দিয়েছেন। আমি নিরাপত্তাহীনতায় ভুগছি এখন।’

এদিকে নিজের ও নিজ পরিবারের ক্ষতির শঙ্কায় কাউন্সিলর আবদুল গফুরের বিরুদ্ধে মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেলে বাঁশখালী থানায় সাধারণ ডায়েরি করেছেন সাংবাদিক জসীম উদ্দিন।

এ বিষয়ে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ মো. কামাল উদ্দিন (পিপিএম) বলেন, ‘সাংবাদিক জসীম উদ্দিনকে হুমকির ঘটনায় থানায় সাধারণ ডায়েরি হয়েছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেব।

আরও খবর