জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঁশখালীতে ক্রস ফায়ারে নিহত দুই ডাকাতের ছেলের হাতে কৃষক খুন


চট্টগ্রামের বাঁশখালীর সরল ইউনিয়নের দক্ষিণ সরলের হাজিরখীল গ্রামে র‌্যাবের সোর্স সন্দেহে ক্রস ফায়ারে নিহত দুই ডাকাতের ছেলের হাতে হামিদ উল্লাহ (৩৮) নামের এক কৃষক খুন হয়েছে এবং আহত হয়েছে তার স্ত্রী মরতুজা বেগম(২৮)। মরতুজাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ সূত্র জানা গেছে,  সোমবার (৮মে) ভোররাত সাড়ে ৩টায় কৃষক হামিদ উল্লাহ’র তৈরী নতুন বেড়ার ঘরে ২০১৯ সালে ক্রস ফায়ারে নিহত ডাকাত জাফর আহম্মদ প্রকাশ জাফর মেম্বার এবং ডাকাত মো. খলিলের ছেলেরা এই হত্যাকান্ডের ঘটনা ঘটিয়েছে। পুলিশ আরও জানিয়েছে, তাদের মধ্যে দীর্ঘদিন ধরে জায়গা জমির বিরোধ, জায়গার দালালির ভাগভাটোয়ারা, পারস্পরিক মামলা মকদ্দামার বিরোধ এবং র‌্যাবের ক্রয় ফায়ারে নিহতের ঘটনাসহ বিভিন্ন ধরণের বিরোধের কাহিনী প্রকাশ্যে প্রচার রয়েছে।



এছাড়া ক্রস ফায়ারে নিহত ডাকাত জাফর আহম্মদ প্রকাশ জাফর মেম্বারের স্ত্রী রহিমা আক্তার বর্তমানে সরল ইউনিয়নের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত আসনের ইউপি সদস্য। সকাল ১০ টায় সোমবার সরেজমিন ঘুরে দেখা গেছে, নিহত হামিদ উল্লাহ (৩৮)’র স্বজনরা শোকে আত্মবিলাপ করছে। ওইসময় বোন জোহরা বেগম আত্ম বিলাপ করে চিৎকার করে বলছে আমার ভাই গত শুক্রবার (৫ মে) দোয়া দুরুত পড়ে বেড়ার তৈরী নতুন বাড়ি করে ঘরে ওঠেছে। ওই ঘরেই রাতে ৭/৮ জন সন্ত্রাসী কিরিচ দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন অংশ ছিন্নভিন্ন করে হত্যা করেছে।

২০১৯ সালে ডাকাত জাফর ও খলিল র‌্যাবের ক্রস ফায়ারে নিহত হয়। এর পর থেকে ওদের ছেলে মো. মোরশেদ(২৮), মো. মিনহাজ (২০), এহসান(২৮), মো. মুনাফ(৩৫)সহ অনেকে দীর্ঘদিন ধরে হাটতে বসতে হুমকি দিয়ে আসছিল র‌্যাবের সোর্স মনে করে আমার ভাই মো. হামিদকে। সেই ঘটনার রেশ ধরে হত্যা করেছে। আমার ভাইয়ে ৪ ছেলে ও ১ মেয়ে অবুঝ শিশু রয়েছে। বাবাকে হারিয়ে সন্তানরা অসহায় হয়ে গেছে। ক্রস ফায়ারে নিহত জাফরের স্ত্রী ইউপি সদস্য রহিমা আক্তার বলেন, রাতে আমার ছেলে মোরশেদ বাড়িতে ঘুমে ছিল। আমার ছেলে খুন করেনি। তবে হামিদের সাথে আমাদের জায়গা জমির বিরোধ আছে। কারা খুন করেছে জানি না।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল উদ্দিন বলেন, জায়গা জমির বিরোধ এবং র‌্যাবের ক্রয় ফায়ারে নিহতের ঘটনার র্সোস সন্দেহে হামিদ উল্লাহ খুন হয়েছে বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে। তবে পুলিশ ব্যাপক তদন্ত চালিয়ে যাচ্ছে। খুনিদের গ্রেফতারে পুলিশ অভিযানে নেমেছে।

Tag
আরও খবর