হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

বানিয়াচংয়ে সাংবাদিক আব্দাল মিয়া'র পুত্র সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী পালিত

হবিগঞ্জের বানিয়াচংয়ে সাংবাদিক, শিক্ষক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, বাংলাদেশ বুলেটিন ও দৈনিক প্রতিদিনের বাণী পত্রিকার উপজেলা প্রতিনিধি মো. আব্দাল মিয়ার জ্যেষ্ঠ পুত্র মরহুম মাহমুদুল হাসান সজিবের ৭ম মৃত্যুবার্ষিকী গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হয়েছে। এ উপলক্ষে কুরআন খতম, তাসবিহ, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। শুক্রবার (২৪ জুলাই) বাদ জুম্মা বানিয়াচং উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদে এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এ সময় মরহুম মাহমুদুল হাসান সজিবের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। বপাশাপাশি উপজেলা সদরের বিভিন্ন জামে মসজিদেও তাঁর রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা খেলাফত মজলিসের সভাপতি হযরত মাওলানা আব্দুল অলি, অবসরপ্রাপ্ত সেনা সদস্য ও বিশিষ্ট মুরুব্বি ছালেখ মিয়া, ছোয়াব আলী, সাবেক সৌদি প্রবাসী ও পল্লী চিকিৎসক নজরুল ইসলাম, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি শিব্বির আহমদ আরজু, সিনিয়র সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ লিলু, কোষাধ্যক্ষ সৈয়দ সাজ্জাদুর রহমান, পাঠাগার সম্পাদক রাহিম উদ্দিন রিয়াজ, গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের মুয়াজ্জিন আব্দুস সামাদ মিয়া, রোহেল মিয়া, হাসিবুল হক সেজু, আবুল বাশারসহ শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, শিক্ষার্থী, অভিভাবক, সহপাঠী ও স্থানীয় মুসল্লিরা অংশ নিয়ে মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন। মিলাদ মাহফিল শেষে গ্যানিংগঞ্জ বাজার জামে মসজিদের খতিব ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, বানিয়াচং শাখার সভাপতি হযরত মাওলানা মখলিছুর রহমান মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন। উল্লেখ্য, মাহমুদুল হাসান সজিব ২০০৪ সালের ২৮ নভেম্বর বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে জন্মগ্রহণ করেন। সে সাংবাদিক মো. আব্দাল মিয়া ও মোছা. রেহেনা আক্তার দম্পতির জ্যেষ্ঠ সন্তান। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে সে ছিল সবার বড়। লেখাপড়ার পাশাপাশি স্কাউটিং ও ক্রিকেট খেলায় ছিল পারদর্শী। সে ২০১৯ সালের ২৪ জুলাই, বুধবার ভোর ৫টায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করে। মাত্র ১৪ বছর বয়সে তাঁর এই অকালপ্রয়াণ পরিবার, স্বজন, সহপাঠী ও শুভাকাঙ্ক্ষীদের হৃদয়ে যে শূন্যতার সৃষ্টি করেছিল, সাত বছর পরও সেই বেদনা আজও সমভাবে অনুভূত হয়। তাঁর স্মৃতি আজও প্রিয়জনদের হৃদয়ে অমলিন হয়ে রয়েছে।
Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৫ ঘন্টা ২২ মিনিট আগে