জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে সিএনজি মালিক সমিতির সেক্রেটারী বিরোদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদে সভা

বানিয়াচং সিএনজি মালিক সমিতির (১০৭৪, নতুন বাজার) সাধারণ সম্পাদক এস আর সবুজ এর বিরুদ্ধে দৈনিক সমাচার পত্রিকায় মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সভা করেছে নতুন বাজার সিএনজি মালিক ও শ্রমিক সমিতি। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় নতুন বাজার সিএনজি কার্যালয়ে মালিক সমিতির সভাপতি শেখ সোহেল আহমদ এর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তাগণ বলেন, সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক এস আর সবুজ কোনো দিন আওয়ামীলীগের কোনো অঙ্গ সংগঠনের সাথে জড়িত নন। তিনি দীর্ঘদিন যাবত আমাদের সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব সুচারুরূপে পালন করে যাচ্ছেন এবং ব্যক্তি হিসেবে অত্যন্ত সৎ। যে বা যারা এ মিথ্যা সংবাদ প্রকাশ করিয়েছে তাদের সেই আশা পূরণ হবে না। বক্তাগণ আরও বলেন, আমরা নতুন বাজার সিএনজি মালিক সমিতি ঐক্যবদ্ধ। আমাদের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র কাজ হবে না। আমরা দৃঢ়ভাবে এ মিথ্যা সংবাদকে প্রত্যাখ্যান করছি। সংবাদটি সম্পুর্ণ মিথ্যা ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। তিনি কোনদিন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না, কখনো যুবলীগ করেন নি, একটি মহল তাকে হয়রানি করার জন্য যুবলীগের ট্যাগ দিচ্ছে। আমরা উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি প্রায় দীর্ঘ ১৫ বছর যাবত সিএনজি শ্রমিক হিসেবে কাজ করছেন।। বর্তমানে নতুন বাজার সিএনজি মালিক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এসময় বক্তব্য রাখেন, মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবু সাইদ, সাংগঠনিক সম্পাদক নাজমুল মিয়া, কোষাধ্যক্ষ কবির মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক আবু মিয়া, ম্যানেজার শমসের আলী, সদস্য সেলিম মিয়া, কালা শাহ, শ্রমিক দল নেতা আবু সুফিয়ান, মন্টু মিয়া, আয়াত আলী, ছোটন মিয়া, শাহ নূর মিয়া, হাসান মিয়া, পারভেজ মিয়া প্রমুখ।
Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে