জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে হ্যালো অক্সিজেন টিমের বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

"গাছ লাগাও প্রাণ বাচাঁও " এই শ্লোগান কে সামনে রেখে বানিয়াচংয়ে' হ্যালো অক্সিজেন 'টিম এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার(৪ ডিসেম্বর) দুপুরে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি তৌহিদুর রহমান পলাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদুর রহমানের সঞ্চালনায় এ কর্মসূচির উদ্বোধন করা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি ও সমাজকর্মী সৈয়দ মিজান উদ্দিন পলাশ। তিনি বলেন, আমাদের জীবন ধারণের জন্য খাদ্য যেমন অপরিহার্য, তেমনি মানবজীবনের প্রতিটি মুহূর্তে অক্সিজেনের গুরুত্ব অপরিসীম। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বৃক্ষের গুরুত্বও তাই অপরিসীম। কারণ বৃক্ষ আমাদের প্রশ্বাসের সঙ্গে নির্গত কার্বন-ডাই অক্সাইড গ্রহণ করে মানুষসহ সব প্রাণীর বেঁচে থাকার মূল উপাদান অক্সিজেন নির্গমন করে। অতিরিক্ত শব্দদূষণ ও তাপমাত্রা শোষণ করে পরিবেশকে শুদ্ধ ও নির্মল রাখে। বৃক্ষ ছাড়া কোনো প্রাণীর অস্তিত্ব অকল্পনীয়। বৃক্ষ মাতৃস্নেহে আমাদের ফুল, ফল ও ছায়া দেয় এবং পশু-পাখি ও কীটপতঙ্গের আশ্রয়স্থল হিসাবে গুত্বপূর্ণ অবদান রাখে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী সমাজকর্মী মোঃ চনু মিয়াসহ মেধাবিকাশ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ। এছাড়াও বক্তব্য রাখেন "হ্যালো অক্সিজেন" টিমের সহ-সাধারণ সম্পাদক আফজাল হোসাইন, শেখ তামিম আহমেদ, অর্থ সম্পাদক এম মামুন হাসান, প্রকাশনা ও সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শেখ সজিব আহমদ রাজ, লজিস্টিক সম্পাদক মোহাইমিন আহমেদ খান, কার্যকরী কমিটির সদস্য হৃদয় হাসান শিশির, রাইসা আক্তার, তাজ উদ্দিন তায়েফ প্রমূখ। এছাড়া বক্তারা আরও বলেন, শ্বাস-প্রশ্বাসের মাধ্যমে আমাদের ভেতর থেকে বের হওয়া ক্ষতিকারক নাইট্রোজেন গাছ শুষে নেয় এবং আমাদের জীবন রক্ষাকারী অক্সিজেন বাতাসে সরবরাহ করে। তাই নিজ নিজ বাড়ীর আঙিনায় বৃক্ষরোপণে এলাকাবাসীর আহবান জানান বক্তারা। উল্লেখ্য, 'হ্যালো অক্সিজেন টিম ' বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা ও এলাকার বিভিন্ন জায়গায় বিনামূল্যে ১০ হাজার গাছের চারা রোপন করবে। এছাড়াও হ্যালো অক্সিজেন টিম করোনাকালীন সময়ে বিনামূল্যে অক্সিজেন সরবরাহ করেছে।
Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৮ ঘন্টা ৫২ মিনিট আগে