বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর নোয়াখালীতে বজ্রপাতে গৃহবধূর মৃত্যু আদমদীঘিতে গাঁজাসহ দুই মাদক বিক্রেতা গ্রেপ্তার চৌমুহনীতে প্রশিক্ষার্থীকে বলৎকারের অভিযোগে গ্রাফিক্স ডিজাইনার শিক্ষক গ্রেফতার মাদক সম্রাট থেকে মানব পাচারের গডফাদার রুবেল শেখ আদমদীঘিতে গোল্ডকাপ বালক বালিকা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাতের ঘটনায় ১৩ জনের বিরুদ্ধে মামলা শিবচরে এমপি জাহান্দার আলী জাহান-কে সংবর্ধনায় নেতাকর্মীদের ঢল ক্ষেতলালে মাদকবিরোধী অভিযানে দুই যুবক গ্রেফতার খেলাধুলা জীবনের অপরিহার্য অংশ : এমপি সুলতান মাহমুদ বাবু লাখাই থানা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার-০১। জয়পুরহাটে ছাত্রদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ পীরগাছা উপজেলা শিক্ষা অফিসার আবুল হোসেনের অবসরজনিত বিদায় সংবর্ধনা লালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু প্রেমবিচ্ছেদে টাওয়ারে যুবকের আত্মহত্যার হুমকি, ফায়ার সার্ভিসের সাড়ে ৪ ঘণ্টার অভিযানে উদ্ধার শ্যামনগরে মুক্তিপনের জন্য জিম্মি করা অনিমেষকে উদ্ধার করেছে থানা পুলিশ চিলমারীতে "রেললাইন ও স্লিপার" বসানোর দাবিতে মানববন্ধন অনুনমোদিত বৈশাখী মেলা ভেঙে দিলেন এমপি নোয়াখালীতে ছাত্রদলের বিক্ষোভ: নাছিরকে অবাঞ্ছিত ঘোষণা, ১০ নেতার পদত্যাগ নোয়াখালীর কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬

জমে উঠেছে বড় বাজার ব্যবসায়ী কল্যাণ পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচন



শেষমুহুর্তে এসে জমে উঠেছে বানিয়াচং বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে প্রতিদ্বন্দ্বিতাকারী প্রার্থীদের ব্যানার-পোস্টারে ছেঁয়ে গেছে বাজারে অলিগলি। আগামী ১৯ জুলাই রোজ শুক্রবার অনুষ্ঠিত হবে ব্যবসায়ীদের এই নির্বাচন। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে ভোট গ্রহন। ৪ পদে মোট ১২ জন প্রার্থী এই নির্বাচনে লড়বেন। সভাপতি পদে ২ জন, সহসভাপতি পদে ৪ জন, সাধারণ সম্পাদক পদে ৪ জন ও যুগ্মসাধারণ সম্পাদক পদে ২জন। মোট ১২ জন প্রার্থী এসব পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


সভাপতি পদে হাজী মোতাহের মিয়া (চেয়ার), মো: লুৎফুর রহমান (ছাতা), সহসভাপতি পদে আব্দুল হান্নান (হরিণ), দেলোয়ার হোসেন (তালা), মো: নুরুল হক (দেওয়াল ঘড়ি), মোশারফ হোসেন খেলু (মই), সাধারণ সম্পাদক পদে আঙ্গুর মিয়া (আনারস), আলী আকবর (মোরগ), মো: ইমরানুল হক (মাছ) , মাহমুদ খান সুফী (ঘোড়া), যুগ্ম সাধারণ সম্পাদক পদে কবির মিয়া (আম) ও সামছুর রহমান (মোমবাতি) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।


অন্যদিকে কোনো প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হয়েছেন কোষাধ্যক্ষ শাহ আলম (হাঁস), ক্রীড়া-দপ্তর সম্পাদক মো: আলমগীর মিয়া (ফুটবল) ও প্রচার সম্পাদক পদে মো: নুরুল আমিন (দোয়াত কলম)। এছাড়া সাধারণ সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে লিটন খাঁন, মো: ফজু মিয়া, আব্দুস ছামাদ ও আব্দুছ সালাম।


সরেজমিনে গতকাল মঙ্গলবার বিকেলে বানিয়াচং বড়বাজারে গিয়ে দেখা যায়, প্রার্থীরা তাদের শুভাকাঙ্খিদের নিয়ে ভোট চাইতে ব্যবসায়ীদের দ্বারে দ্বারে যাচ্ছেন। দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। ব্যবসায়ীরাও তাদের হাসিমুখে বরণ করে নিচ্ছেন। ব্যানার-পোস্টার বাজারের ভিতর বাহিরসহ অলিগলিতে টাঙ্গানো। ব্যবসায়ীদের মধ্যেও একধরণের আনন্দ উৎসব বিরাজ করছে।


নির্বাচন পরিচালনা কমিটি প্রধান উপদেষ্টা মো: আলাউদ্দিন মিয়া জানান, জাতীয় নির্বাচনের আদলে বড়বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে উপজেলা প্রশাসন কর্তৃক ব্যালট বাক্স, প্রিজাইডিং ও পোলিং অফিসার নিযুক্ত করা হবে। প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করার কথা রয়েছে উপজেলা সহকারী শিক্ষা অফিসার। তার সাথে সহকারি প্রিজাইডিং ও পোলিং অফিসারও থাকবেন। তাছাড়া বানিয়াচং থানা পুলিশের সহায়তাও নেয়া হবে এই নির্বাচনে। মোট কথা সবার সহযোগীতায় আমরা একটা সুষ্টু গ্রহনযোগ্য নির্বাচন উপহার দিতে চাই বাজারবাসীদের।


উল্লেখ্য,আগামী ১৯ জুলাই রোজ শুক্রবার সকাল ৮টা থেকে বিকাল ৪ ঘটিকা বিরতিহীনভাবে বানিয়াচং বড়বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই গ্রহন অনুষ্ঠিত হবে। মোট ৯২৬ জন বৈধ ভোটার ওই দিন তাদের ভোটাধিকার প্রয়োগ করে ব্যবসায়ী নেতা নির্বাচন করে নিবেন।

Tag
আরও খবর


আড়াইশ বছরের জমিদার বাড়ি বিলুপ্তির পথে

২৭ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে




হবিগঞ্জ -২ আসনে ধানের শীষের গণমিছিল

৮৪ দিন ৯ ঘন্টা ৬ মিনিট আগে