জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বানিয়াচংয়ে ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত



বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে ট্রাকের ধাক্কায় যাত্রীবাহী একটি ইজিবাইক উল্টে রোডের পাশে পানিতে পরে মিরজাহান মিয়া নামে (২৬) এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকে থাকা অপর ৪ যাত্রী আহত হয়েছেন।


বুধবার (৩জুলাই) দুপুর দেড়টার দিকে উল্লিখিত স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত মিরজাহান উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের চতুরঙ্গ রায়েরপাড়ার আব্দুল বারিক ওরফে সেলাই মিয়ার পুত্র।


পুলিশ সুত্রে জানা যায়, হবিগঞ্জ থেকে একটি ইজিবাইক যাত্রী নিয়ে বানিয়াচং আসার উদ্দেশ্যে রওয়ানা দেয়। এরই মথ্যে ইজিবাইকটি বানিয়াচং-হবিগঞ্জ রোডের সুনারু নামক স্থানে পৌছলে পিছন দিক থেকে আসা একটি ট্রাক ইজিবাইককে ধাক্কা দেয়।


এতে যাত্রীসহ ইজিবাইকটি রোডের পাশে ছিটকে ডোবায় পরে যায়। পরে আশেপাশের মানুষ এসে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করেন। ঘটনাস্থলেই মারা যান টমটম চালক মিরজাহান মিয়া। তবে আহতদের নাম পরিচয় তাৎক্ষনিক জানা যায়নি।


বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ দিলোয়ার হোসাইন ঘটনা সত্যতা নিশ্চিত করে জানান, ধাক্কা দিয়ে ট্রাকের চালক ট্রাক নিয়ে দ্রুত স্থান ত্যাগ করেছে। ঘাটক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চালানো হচ্ছে।

Tag
আরও খবর



বানিয়াচংয়ে দু পক্ষের সংঘর্ষ: নিহত ১

১২ দিন ৮ ঘন্টা ৫৩ মিনিট আগে