জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘায় চুরি হওয়া ট্রাক পাবনার ভাঙুরা উদ্ধার

 রাজশাহীর বাঘায় চুরি যাওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই  একটি ট্রাক উদ্ধার করেছে বাঘা থানা পুলিশ। পাবনা জেলার ভাঙুরা থানার করতকান্দি এলাকা থেকে ট্রাকটি উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে চোর পালিয়ে গেছে।

বাঘা থানা সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকালে বাঘা উপজেলার নারায়ণপুর বাজারের জনৈক অসিত সাহার দোকানের সামনে ট্রাকটি পার্কিং করে রাখেন চালক। পরদিন ১০ জুলাই সকাল ৭টায় এসে ট্রাকটি না পেয়ে মালিক জগদীশ সাহা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। পরে না পেয়ে তিনি বাঘা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে বাঘা থানায় মামলা রুজু করা হয় (মামলা নং- ৯, তারিখ: ১০জুলাই ২০২৬, মামলার তদন্তের দায়িত্ব পান থানার চৌকস সাব-ইন্সপেক্টর  বজলুর রশিদ।

দায়িত্ব পাওয়ার পর এসআই বজলুর রশিদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং মামলার বাদী ও স্থানীয়দের সাথে কথা বলেন। এরপর নারায়ণপুর বাজারসহ বিভিন্ন ফিলিং স্টেশন ও গুরুত্বপূর্ণ স্থাপনার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেন। চারঘাট ও বানেশ্বর মোড়ের সিসি ক্যামেরা বিল্লেষণ করে তিনি চোরাই ট্রাকের গতিপথ শনাক্ত করেন।

একইসাথে তিনি গোপনে গুপ্তচর নিয়োগ ও আসামির ব্যবহৃত মোবাইল নম্বরের কললিস্ট যাচাই করেন। তথ্য-প্রযুক্তির সহায়তায় ট্রাকের সম্ভাব্য অবস্থান শনাক্ত করে বাঘা থানা পুলিশের একটি চৌকস টিম নিয়ে পার্শ্ববর্তী পাবনা জেলার ভাঙুরা থানা করতকান্দি এলাকায় অভিযান চালান।  স্থানীয় থানা পুলিশের সহায়তায় শনিবার (১১ জুলাই  দুপুরে সেখান থেকে ট্রাকটি উদ্ধার করে মামলায় জব্দ করা হয়।

এদিকে পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রাক চুরির সাথে জড়িত মূল আসামি ট্রাক রেখে পালিয়ে যায়। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে বাঘা থানার অফিসার ইনচার্জ (ওসি ) সেরাজুল হক বলেন, "অপরাধী যত কৌশলই করুক না কেন, অপরাধের সময় সে কিছু না কিছু চিহ্ন রেখে যায়। জনগণের সহযোগিতা ও পুলিশের পেশাদারিত্বের কারণেই আমরা দ্রুত টাকটি উদ্ধার করতে পেরেছি।"

তিনি আরও বলেন, "আইনি প্রক্রিয়া বিজ্ঞ আদালতে জব্দ তালিকা মোতাবেক কাগজ পত্র যাচাই বাছাই করে মালিকের নিকট হস্তান্তর করা হবে। 


Tag
আরও খবর