হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন ডক্টর ডিগ্রি অর্জন করলেন কুতুবদিয়ার এ.কে.এম.সেলিম রেজা কুতুবদিয়ায় গত ৭ বছরে পুকুরে ডুবে ৩৯৭ শিশুর মৃত্যু পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী

বাঘায় সাংসদ আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজেরপক্ষ থেকে সংবর্ধনা


রাজশাহীর বাঘায় সংসদ সদস্য আবু সাইদ চাঁদকে মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন-২৬) সকাল ১১ টায় অত্র কলেজ চত্ত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে তাঁকে এই সংবর্ধনা দেওয়া হয়।
অত্র কলেজের অধ্যক্ষ নছিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কলেজের পক্ষ থেকে সংসদ সদস্যের কাছে বেশ কিছু দাবী উত্থাপন করা হয়। দাবীগুলোর মধ্যে, উপজেলার একমাত্র মহিলা কলেজটিকে সরকারিকরণ, ছাত্রীদের আবাসন সংকট নিরসনে নতুন হোস্টেল, আবাসন ব্যবস্থা এবং অবকাঠামোগত উন্নয়নের জন্য নতুন বহুতল ভবন নির্মাণসহ বেশ কিছু দাবির বিষয়ে উল্লেখ করা হয়। 
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আবু সাইদ চাঁদ কলেজের দাবিগুলোকে অত্যন্ত যৌক্তিক বলে অভিহিত বলেন,  
“মোজাহার হোসেন মহিলা ডিগ্রী কলেজটি" উপজেলার একমাত্র মহিলা কলেজ। নারী শিক্ষার প্রসারে এই কলেজের ভূমিকা অপরিসীম। আমি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলে দাবি গুলো পূরণে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য জোর সুপারিশ করব।” তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশের নারী শিক্ষার সার্বিক উন্নয়ন নিশ্চিত করা হবে এবং বর্তমান সরকার সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে। শিঘ্রই এর ইতিবাচক দিক গুলো দৃশ্যমান হবে বলে আশাবাদ করা যায়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন: উপজেলা নির্বাহী অফিসার ও উক্ত কলেজের সভাপতি  শাম্মি আক্তার, বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বাঘা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুরুজ্জামান সুরুজ, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তফি, আড়ানী পৌর বিএনপির সভাপতি তোজাম্মেল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু জাফর আলী, মুকলেসুর রহমান মুকুল, রাজশাহী জেলা ছাত্রদলের আহ্বায়ক শামিম সরকার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ,
মনিগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হেলাল উদ্দিন রিয়াল, চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক,জগলু সিকদার, উপজেলা যুবদলের সাবেক আহবায়ক সালেহ আহমেদ সালাম ও শফিকুল ইসলাম-সহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
Tag
আরও খবর