জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী


রাজশাহীর বাঘায় সাবেক ও বর্তমান শিবিরের দায়িত্বশীলদের ঈদ পুনর্মিলনী

 অনুষ্ঠান-২০২৬ উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বাঘা উপজেলা শাখা এর আয়োজন করেন।

ঈদ পরবর্তী গত রোববার বিকেল বাদ আছর বাঘা হযরত শাহ আব্দুল হামিদ দানিশ মন্দ কামিল মাদ্রাসা হলরুমে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে দলীয় নেতা- কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগরী

শিবির এর সেক্রেটারি ডাঃ শাখাওয়াত হোসেন, প্রধান আলোচক: রাজশাহী পুর্ব জেলা শিবির সেক্রেটারি আব্দুল মমিন সরকার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, রাজশাহী জেলা জামায়াতের শুরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা: জিন্নাত আলী, বাঘা উপজেলা জামায়াতের আমীর

আব্দুল্লাহ আল মামুন নুহু, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, নাটোর জেলা শাখা এর সেক্রেটারি আবু সাঈদ রনি,

বাঘা পৌর জামায়াতের আমীর  অধ্যাপক সাবদার হোসেন, সাবেক শিবির নেতা ইঞ্জিনিয়ার রেজাউল করিম, সবুজ মাহমুদ, আইয়ুব আলী, এমদাদুল হকসহ বিভিন্ন ইউনিটের দায়িত্বশীল।

অনুষ্ঠানে বক্তারা দাবী করে বলে, সাম্প্রতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে বিভিন্ন অসঙ্গতি লক্ষ্য করা গেছে। এখান থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আরও সচেতন ও সুসংগঠিতভাবে এগিয়ে যেতে হবে যাতে নির্বাচনে এভাবে অনিয়ম ও কারচুপি করতে না-পারে। তারা আরও বলেন, নির্বাচনে নানা ধরনের অনিয়মের কারণে প্রত্যাশিত ফলাফল আসেনি।

ঈদ শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি নেতৃবৃন্দ আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের সক্রিয় হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দলীয় ভোটব্যাংককে সুসংহত করতে হবে এবং একক প্রার্থীর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। এছাড়া 

আগামী স্থানীয় সরকার নির্বাচনকে সামনে সকলকে ঐক্যবদ্ধ ও সজাগ থকার পাশাপাশি দলীয় আদর্শ ও সংগঠনকে শক্তিশালী ও বেগবান করার আহবান জানানো হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শিবির সভাপতি রাকিবুল ইসলাম।#


Tag
আরও খবর