জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘায় সড়ক দুর্ঘটনায় নিহত-৩ আহত-২


রাজশাহীর বাঘায় সড়ক দুর্ঘটনায় এক বৃদ্ধাসহ মোট ৩ জন নিহত ও ২ জন গুরুত্বর আহত হয়েছেন।
সোমবার (৯ মার্চ-২৬) সকাল সাড়ে ৭টার দিকে বানেশ্বর-ঈশ্বরদী আঞ্চলিক মহাসড়কের চন্ডিপুর বাজারের পরে আফাজের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, পার্শ্ববর্তী নাটোর জেলার লালপুর উপজেলার বুধপাড়া গ্রামের শ্রী বিধান কুমার (৪৫), একই উপজেলার ফতেপুর এলাকার সিএনজি চালক শরিফ হোসেন (৪২) ঘটনা স্থলে। আন্দি সালামপুর গ্রামের মোছাঃ রোকেয়া বেগম (৯০) কে মেডিকেলে নেওয়ার পথে মারা যান। আহত দুজন হলেন-
নিহত বৃদ্ধার ছেলে শাহজাহান আলী (৩৫) ও সীমা বেগম (৫০)।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঈশ্বরদী তথা পুর্বদিক থেকে যাত্রী ভর্তী একটি সিএনজি বাঘার দিকে আসছিল। এ সময় বানেশ্বর তথা পশ্চিম দিক থেকে ঈশ্বরদীগামী স্টিয়ারিং চালিত একটি ভুটভুটির খালি গাড়ি চন্ডিপুর পৌছলে উভয় গাড়ীর মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে সিএনজি চালকসহ ঘটনা স্থলে ২ জন ও মেডিকেলে নেয়ার পথে ১ জন মোট ৩ জন নিহত হয়। এসময় সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। 
তবে সংঘর্ষের পর ভুটভুটি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সেরাজুল হক জানান, এছাড়া ঘটনাস্থল থেকে ক্ষতিগ্রস্ত সিএনজি, ভুটভুটি ও দুইটি লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। দুই যাত্রীর ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। এছাড়া দুর্ঘটনার সঙ্গে জড়িত ভুটভুটি ও চালককে শনাক্ত করতে তদন্ত চলছে।#
Tag
আরও খবর