জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

শারদীয় দুর্গাপুজা বাঘায় মন্দিরে মন্দিরে উৎসবের আমেজ


দোরগড়ায় হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপুজা। প্রতিমা তৈরীর কাজ প্রায় শেষ মন্দিরগুলোতে এখন রঙতুলি আর আলোকসজ্জার কাজ চলছে। আগামী (২৮-০৯-২০২৫)তারিখে আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে প্রতিমা উঠছে মন্দিরে।
দুর্গোৎসব উপলক্ষে এখন বাঘার বড় মার্কেটগুলো সরগরম। শুধু তৈরী পোশাক ও শাড়িই কেনা কাটা নয়,ভারি গহনাও কেনাকাটা চলছে পুরোদমে। সব মিলে দেখা দিয়েছে উৎসবের আমেজ। উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী সুজিত কুমার পান্ডে বাকু ও সাধারন সম্পাদক অপুর্ব সাহা জানান, এবার বাঘা উপজেলায় ৪৬ টি মন্ডপে দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে । তবে কারীগর সংকটে গতবারের চেয়ে এ বছর ২টি মন্ডপ কম হয়েছে। এর মধ্যে নারায়নপুর পাল পাড়া কেন্দ্রীয় ও আড়ানীর ক্ষ্যাপা বাবার মন্দিরটি শীর্ষে থাকছে।  প্রতিমা বির্সজনে পার্থক্য থাকলেও দেবী দুর্গার আগমন ধ্বনিতে উৎফুলল্ল হিন্দু সম্প্রদায়ের উৎসব-আনন্দে বিভেদ থাকবেনা। সবাই এখন আগ্রহে অপেক্ষা করছেন দুর্গতনাশিনী দেবী দুর্গার আবির্ভাবের জন্য।

 বাঘা উপজেলা হিন্দু,বদ্ধ, খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক সুজিত কুমার পান্ডে বাকু বলেন, ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার ছোয়ায় এখন চোখ ধাঁধানো লাইটিং,বিশাল গেট,আকর্ষণীয় জমকালো প্যান্ডেল করা হয়। আগে স্থায়ী পাঁকা মন্দির ছিলনা। একসময় পাটখড়ি,বাঁশের চাটাই বা টিন দিয়ে মন্দির তৈরী করা হতো। এখনকার বেশী পুজা হয় বারোয়ারি। ৫০/৬০ বছর আগেও এ উপজেলার বাঘার নারায়নপুর ও আড়ানীসহ ৮ থেকে ১০ টির বেশী পুজা  হতো না। আগের আমলের পুজায় পবিত্রতা,শুচিতা,গাম্ভীর্য ও ভক্তি ছিল প্রধান। বড় বড় পন্ডিত ব্রাম্মন পুজা করতেন। বৈদিক সব নিয়ম কানুন মেনে পুজা হতো , আর এখন লাইটিং,পান্ডেল ও গেটের সাজ সজ্জাই প্রধান।

বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) আফম আছাদুজ্জামান জানান, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। প্রতিটি পুঁজা মন্দিরে পুলিশের পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্য সার্বক্ষনিক দায়িত্ব পালন করবে। এছাড়া ২/৩টি মন্দিরের দায়িত্বে থাকবেন ১জন করে সাব ইন্সপেক্টর। এছাড়া থাকবে র‌্যাব সদস্যদের টহল।  

বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মি আক্তার বলেন, এবার বাঘায় ৪৬ টি মন্ডপে দূর্গাৎসবের আয়োজন করা হয়েছে। এখানে হিন্দ-মুসলিম সম্পর্ক খুবই চমৎকার। সরকারিভাবে দূর্গাৎসবের বরাদ্দ পেলে প্রতিটি মন্দিরে বন্টন করে দেয়া হবে।
                                               
                                  

Tag
আরও খবর