জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-অনুষ্ঠিত


রাজশাহীর বাঘায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন-২৫/২৬ অনুষ্ঠিত। 
শুক্রবার (২৩ মে-২৫) বিকেল সাড়ে ৪ টায় ইসলামী একাডেমি উচ্চ বিদ্যালয় এ্যান্ড কৃষি ও কারিগরি কলেজ হলরুমে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। 
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘা উপজেলা শাখা এর আয়োজন করেন।
ফেডারেশনের রাজশাহী জেলা সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক এর সভাপতিত্বে 
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
কেন্দ্রীয় কার্যকরি পরিষদ সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রাজশাহী জেলা সভাপতি অধ্যাপক কামরুজ্জামান।
সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত  ছিলেন, রাজশাহী জেলা জামায়াতে সহকারী সেক্রেটারী ও রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের সাংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ নাজমুল হক। 
এসময় বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডানেশনের রাজশাহী জেলা সহ-সভাপতি অধ্যাপক মুহাম্মাদ জামিলুর রহমান, জামায়াতের ইউনিট সদস্য ও বাঘা উপজেলা সাবেক চেয়ারম্যান মাওঃ মোঃ জিন্নাত আলী, ফেডারেশনের উপদেষ্টা ও উপজেলা জামায়াতের আমীর আব্দুল্লাহ্ আল-মামুন নূহু, বাঘা ফাজিল মাদ্রাসার অব:সর প্রাপ্ত অধ্যাপক ও নায়েবে আমির মাও: আব্দুল লতিফ, উপজেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক সাইফুল ইসলাম, ফেডারেশনের বাঘা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যাপক সাবদার হোসেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী ইউনুস আলী, আবহ সাহিত্য ও সাংস্কৃতিক সংসদের পরিচালক বিশিষ্ট সুরকার ও সংগীত শিল্পী শোয়েব আলী, অধ্যক্ষ আব্দুল হামিদ,শফিকুল ইসলাম প্রমুখ।
সম্মেলনে বক্তারা বলেন, মিস কাত শরীফের-২৯৮৭ নম্বর হাদিসে রাসুলে করিম (সাঃ) বলেছেন, তোমরা শ্রমিকের শরীরের ঘাম শুকানোর পুর্বই তার পারিশ্রমিক দিয়ে দাও। শ্রমজীবি মানুষের অধিকার প্রতিষ্ঠা ইসলামী শ্রমনীতি অনিবার্য। তারা আরও বলেন, বাংলাদেশে ইসলামী শাসন ব্যবস্থা চালু হলে শ্রমিকদের সন্তানদের বিনামূল্যে শিক্ষার অধিকার নিশ্চিত করা, শ্রমিকদের জন্য মানসম্মত আবাসনের ব্যবস্থা,
শ্রমিকদের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে। ফলে ইসলামী শ্রমনীতির বিকল্প নেই। আমাদেরকে অবশ্যই এদেশে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শ্রমিকদের অধিকার ফিরে না পাওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চালিয়ে যেতে হবে। লড়াই সংগ্রামের মধ্য দিয়ে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠা করা সম্ভব। 
অনুষ্ঠান সঞ্চালনা করেন ফেডারেশনের বাঘা উপজেলা শাখা সভাপতি ইঞ্জিনিয়ার রেজাউল করিম।# 
Tag
আরও খবর