জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

(আইএ) এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান ২০২৩ সম্পন্ন

আনোয়ারা উপজেলার ঐতিহ্যবাহী পেশাজীবী সংগঠন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর ঈদ পুনর্মিলনী অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় ৷
সংগঠনের যুগ্ম আহবায়ক প্রকৌশলী একিউএম রিয়াজুল আলম এর সঞ্চালনায় ও আহবায়ক প্রকৌশলী মোহাম্মদ রহিম উদ্দিনের সভাপতিত্বে সকাল ৯:৩০ মিনিট হতে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মোহাম্মদ হাবিব উল্লাহ।
শুরুতেই পবিত্র  কোরআন থেকে তেলাওয়াত করেন আহবায়ক কমিটির সদস্য প্রকৌ: ওসমান আলী৷
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী মোহাম্মদ হাবিব উল্লাহ বলেন আনোয়ারার সকল প্রকৌশলীদের একই প্ল্যাটফরমে আনার মহান লক্ষ্যকে সামনে নিয়ে যাত্রা শুরু করেছিল আইএ, বিভিন্ন চড়াই উৎরাই সংগঠন আজকের এই অবস্থানে এসেছে।  সংগঠনের কার্যক্রমকে আরো গতিশীল করা, আনোয়ারার আত্ন সামাজিক উন্নয়নে প্রকৌশলীদের ভুমিকা ও আনোয়ারার অধ্যয়নরত ছাত্র-ছাত্রীদের মাঝে কারিগরি শিক্ষার গুরুত্ব ও বাস্তব জীবনে এর প্রভাব সম্পর্কে অবহিত করার জন্য কর্মসূচী হাতের নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন।
এছাড়া শীগ্রই সকল প্রকৌশলীদের ডাটাবেইজ তৈরি করার পরামর্শ প্রদান করেন।
ঈদের শুভেচ্ছা বিনিময় ও সাংগঠনিক বিভিন্ন বিষয়ে উম্মুক্ত বক্তব্য রাখেন - প্রকৌশলী এম এ হান্নান, প্রকৌশলী ইয়াসীর আরাফাত, প্রকৌশলী জামাল হোসাইন, প্রকৌশলী ইমতিয়াজ উদ্দিন, প্রকৌশলী নুরুল আবচার, প্রকৌশলী ইব্রাহিম বিন ফয়েজ, প্রকৌশলী মোহাম্মদ নাসির, প্রকৌশলী মুরশেদুল ইসলাম, প্রকৌশলী মোহাম্মদ ফারুক , প্রকৌশলী মিরাজুল করিম, প্রকৌশলী শাহাজান চৌধুরী, প্রকৌশলী একে খান মুহিত, প্রকৌশলী আবদুল্লাহ আল নোমান , মোঃ তারেক ও সিমায়েদ আলমগীর সিয়াম প্রমূখ৷

সাংগঠনিক বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন সংগঠনের সিনিয়র সদস্য প্রকৌশলী দোস্ত মোহাম্মদ সিকদার৷
অনুষ্ঠানের সভাপতি প্রকৌঃ রহিম উদ্দিন উপস্থিত সকল সদস্যদের ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন আমরা দ্রুত সময়ের মধ্যে একটি কাউন্সিল করব ইনশাআল্লাহ। এবিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন, এছাড়াও সংগঠনের বিভিন্ন বিষয়ে সদস্যদের পরামর্শ গ্রহন করেন এবং সেই অনুযায়ী আগামীর করনীয় নির্ধারনের মাধ্যমে এগিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
পরিশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানের শেষে সকল সদস্যদের নিয়ে সংগঠনের অসুস্থ সদস্য প্রকৌশলী তৌহিদুল ইসলাম সাহেদ কে দেখার জন্য তার নিজ বাড়িতে যান।

Tag
আরও খবর







আইএ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

১০০৩ দিন ৮ ঘন্টা ১২ মিনিট আগে