জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

উপজেলা আওয়ামী লীগের সভাপতিকে ইউপি সদস্য থেকে অপসারণের গুজব, থানায় সাধারণ ডায়রি

চট্টগ্রামের আনোয়ারায় বটতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীকে ইউপি চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণের গুজব ছড়িয়ে পড়েছে।


গতকাল শুক্রবার (২৮ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী।


তিনি বলেন, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমিন প্রধান এর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে চেয়ারম্যান পদ থেকে স্থায়ীভাবে অপসারণ করা হয়েছে শুনে আমি আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাধ্যমে বিষয়টি যাচাই করে জানতে পারি বিষয়টি মিথ্যা ও বানোয়াট। আমার ও আমার দলের ভাবমূর্তি ক্ষুন্ন করতে ভূয়া চিঠিতে তৈরী করে প্রচার করছে। এ ঘটনায় তিনি তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন। উল্লেখিত বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আমি সাধারন ডায়রি করা হয়।


আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা মুহাম্মদ হাছান অভিযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইশতিয়াক ইমন বলেন, আনোয়ারার বটতলী ইউনিয়নের চেয়ারম্যান অধ্যাপক এম.এ মান্নান চৌধুরীকে চেয়ারম্যান পদ থেকে অপসারণের বিষয়ে আমার কাছে কোন চিঠি আসেনি। এই রকম চিঠির বিষয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করলে এবং এ ধরণের কোন প্রজ্ঞাপনের তথ্য পাওয়া যায়নি বলেও জানান তারা।

আরও খবর







আইএ উদ্যোগে শীতবস্ত্র বিতরণ সম্পন্ন

১০০৩ দিন ৮ ঘন্টা ১১ মিনিট আগে