জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আমতলীতে তরমুজের ট্রাক থেকে খাঁজনার নামে চাঁদা আদায়।

বরগুনার আমতলীতে তরমুজ পরিবহনের ট্রাক থেকে হাটের ইজারাদার পরিচয়ে খাঁজনার নামে চাঁদা আদায় করার অভিযোগ পাওয়া গেছে। তাঁরা হাটবাজারের রসিদ ব্যবহার করে ট্রাকপ্রতি ৫শ থেকে ২ হাজার টাকা পর্যন্ত টাকা আদায় করছেন বলে অভিযোগ করেন ট্রাকচালক ও ব্যবসায়ীরা।


স্থানীয় সূত্রে জানা গেছে, আমতলী উপজেলার, আঠারোগাছিয়া, কুকুয়া, হলদিয়া ও চাওড়া ইউনিয়নে ব্যাপক তরমুজ চাষ হয়। দেশের বিভিন্ন এলাকা থেকে ব্যবসায়ীরা এসে তরমুজ কিনে নিয়ে যাচ্ছেন। ওই তরমুজ দেশের বিভিন্ন স্থানে নিয়ে বিক্রি করেন ব্যবসায়ীরা।


তরমুজ পরিবহনে প্রতিদিন আমতলীর গাজীপুর, কুকুয়া, মহিষকাটা, সুবন্ধীর বাঁধ, তালুকদার বাজার ও বিশ্বাসের হাটে অবস্থান করা ট্রাকগুলো থেকে খাজনার নামে টাকা তোলা হয়। হাটবাজারের রসিদ ব্যবহার করে ওই সব ট্রাক থেকে প্রতিদিন চাঁদা আদায় করা হচ্ছে। তাঁদের দাবি করা চাঁদা না দিলে ট্রাক ছাড়তে দেয়া হয়না এমন অভিযোগ করেন মাহফুজ নামের এক ট্রাকচালক। হলদিয়া ইউনিয়ন পরিষদ ইজারাদার পরিচয়েদানকারী মো. আলমগীর হোসেন বলেন চাাঁদা নয় ট্রাকপ্রতি ৫০০ টাকা করে খাজনা আদায় করছি ছুবান্দি বাজার থেকে। 


গাজীপুর বাজারে ওহাব হাওলাদার খাজনার কথা বলে ট্রাকপ্রতি এক হাজার থেকে দেড় হাজার টাকা আদায় করছেন। কিন্তু ওহাব হাওলাদার অতিরিক্ত টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন। ট্রাকচালক ও তরমুজ ব্যবসায়ীরা আরও অভিযোগ করেন, দফাদারের হাট ও কালিগঞ্জ বাজার শাহজাদা তালুকদার ,হলদিয়া হাট সবুজ মালাকার, বিশ্বাসের হাটে মাসুদ মিয়া হলদিয়া অফিস বাজারের পশ্চিমপার মাসুম মোল্লা ,কুকুযা বাজার আইয়ুব মিযা প্রতিদিন তরমুজের ট্রাক থেকে খাঁজনার নামে চাঁদা আদায় করছেন বলে অভিযোগ রযেছে।


বগুড়ার ট্রাক চালক জয়নাল বলেন, ট্রাকে তরমুজ লোড দিয়ে মহাসড়কে আনতে চার থেকে পাঁচ স্থানে ধাপে ধাপে টাকা দিতে হয়।


আমতলী থানার (ভারপ্রাপ্ত )কর্মকর্তা (তদন্ত ওসি)রনজিৎ সরকার বলেন,বিষয়টি জানিনা খোজ নিয়ে এ বিষয় ব্যবস্থা নেয়া হবে।


এ বিষয়ে আমতলীর ইউএনও মোহাম্মাদ আশ্রাফুল আলম বলেন, এভাবে টাকা নেওয়ার কথা নয়। যদি কেউ করে থাকেন, তাঁদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর
আমতলীতে স্বাধীনতা ও জাতীয় দিবস পালন

৯১৫ দিন ১১ ঘন্টা ৩৯ মিনিট আগে






আমতলীতে মাদক সেবনে বাঁধা দেওয়ায় কুপিয়ে জখম।

১০৩৪ দিন ৭ ঘন্টা ৩৭ মিনিট আগে