জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে নলকূপ ড্রাইভারকে বেঁধে রাতভর মারধর, ট্রান্সফরমারের কয়েল লুট

জয়পুরহাটের আক্কেলপুরে একটি গভীর নলকূপের ড্রাইভারকে রাতভর বেঁধে রেখে মারধরের পর তিনটি ট্রান্সফরমারের কয়েল লুট করার ঘটনা ঘটেছে । ঘটনাটি বৃহস্পতিবার (২৩এপ্রিল) উপজেলার সোনামুখী ইউনিয়নের চকরঘুনাথ মাঠে মাঠে ঘটেছে। এর আগে ওই নলকূপ থেকে চিরকুটের মাধ্যমে ফোন নাম্বার দিয়ে বৈদ্যুতিক মিটার ও ট্রান্সফরমার চুরি না করার শর্তে নানা হুমকি দিয়ে চাঁদা দাবি করা হয়েছিল। সেই ঘটনায় থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছিল। মালিকপক্ষে অভিযোগ চাঁদার টাকা না দেওয়ায় এই ঘটনাটি ঘটেছে। জানা গেছে, বুধবার(২২এপ্রিল) রাত ১০টার পরে ওই নলকূপের ড্রাইভার আব্দুল কুদ্দুস(৬০) নলকূপের ঘরে যায়। সেই সময় পাঁচ থেকে ছয় জন তাকে আক্রমণ করে এবং রাতভর তার হাত-পা ও মুখ বেঁধে রেখে মারধর করে। এক পর্যায়ে তাকে বাঁধা অবস্থায় রেখে গভীর নলকূপের তিনটি বৈদ্যুতিক ট্রান্সফরমারের কয়েল নিয়ে চলে যায়। সকালে স্থানীয় এক ব্যক্তি ওই নলকূপের ঘরের ভেতর থেকে শব্দ পেয়ে নলকূপ মালিকদের খবর দেয়। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আক্কেলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসা হয়। এর আগে চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি ওই নলকূপে চিরকুটের মাধ্যামে ফোন নাম্বার দিয়ে চুরি না করার শর্তে হুমকি দিয়ে টাকা দাবি করা হয়েছিল। সেই ঘটনায় ওই নলকূপে সভাপতি আব্দুস সালাম ১মার্চ থানায় লিখিত অভিযোগ করেছিলেন। ওই গভীর নলকূপের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, ড্রাইভারকে বেধড়ক মারধর করা হয়েছে। সে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এর আগে আমাদেরকে হুমকি দেওয়া হয়েছিল। টাকা না দেওয়ার কারণে আজ এই ঘটনা ঘটেছে। অপরাধীদের ফোন নাম্বার থাকা সত্ত্বেও তারা ধরাছোঁয়ার বাইরে থাকছে। এভাবে চলতে থাকলে আমাদের নলকূপ পরিচালনা করা সম্ভব হবে না। আক্কেলপুর থানার ওসি শাহীন রেজা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থন পরিদর্শন করেছে। এ ধরনের অপরাধ রোধে এবং অপরাধীদের সনাক্ত করে শাস্তির আওতায় নিয়ে আসতে আমরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। অধিকাংশ ঘটনায় অপরাধীরা অন্যের নামে রেজিস্ট্রেশন করা সিম কার্ড ব্যবহার করছে। এ কারণে আমাদের কাজে একটু বেগ পেতে হচ্ছে।
Tag
আরও খবর