জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে র‍্যাবের অভিযানে ৮২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার দুই

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জয়পুরহাট র‍্যাব-৫। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে উপজেলার রেলস্টেশন সংলগ্ন হাস্তাবসন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।


র‍্যাব জানায়, অভিযানের সময় ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিরা হলেন, আক্কেলপুর পৌর সদরের হাস্তাবসন্তপুর (জিয়ানী পাড়া) মহল্লার মৃত মোংলা প্রধানেরর ছেলে রমজান আলী মন্টু (৫৬) এবং শ্রীকৃষ্টপুর মহল্লার মৃত সাইদুর রহমানের ছেলে মামুনুর রশিদ (৪০)।


র‍্যাব সূত্রে জানায়, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিল।  গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব-৫ এর ডিএডি মো. ফারুকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালান। এ সময় ইয়াবা বিক্রয়কালে ৮২ পিস ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে আক্কেলপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম রেজা বলেন, জয়পুরহাট র‍্যাব-৫ এর ডিএডি মো. ফারুকুল ইসলাম বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের করেছেন। আটকৃত ব্যাক্তিদের সকালে আদালতে পাঠানো হবে।
Tag
আরও খবর