জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে শিক্ষকের বাড়ির আগুন সব পুড়ে ছাই.

জয়পুরহাটের আক্কেলপুরে এক স্কুল শিক্ষকের বাড়ির সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি শনিবার (১৭জানুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬ টা ১০ মিনিটে উপজেলার রুকিন্দিপুর ইউনিয়নের কানুপুর মীরপাড়া এলাকায় ঘটেছে। ফায়ার সার্ভিসের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের ঘটনাটি ঘটতে পারে। ক্ষতিগ্রস্ত স্কুল শিক্ষক স্বপন হোসেন পার্শ্ববর্তী ক্ষেতলাল উপজেলার ইটাখোলা টেকনিক্যাল স্কুলে কর্মরত এবং কানুপুর মীরপাড়া এলাকার জামাল উদ্দিনের ছেলে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় ওই বাড়ির সকালের অনুপস্থিতিতে বাড়ির ভেতরে তীব্র ধোঁয়া এবং আগুন দেখতে পায় প্রতিবেশীরা। মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাড়িতে ছড়িয়ে পড়ে। সে সময় তারা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়।পরে খবর পেয়ে ঘটনাস্থলে আক্কেলপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা এসে ঘন্টা ব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাড়ির তিনটি ঘরের আসবাবপত্রসহ সব মালামাল পুড়ে ছাই হয়ে যায়। বাড়ির মালিক শিক্ষক স্বপন হোসেন বলেন, সন্ধ্যার কিছু আগে আমরা শ্বশুরবাড়িতে ছিলাম। হঠাৎ ফোনে বাড়িতে আগুন লাগার খবর পাই। ছুটে এসে দেখি আমার পুরো বাড়ি আগুনে পুড়ে গেছে। এখন পড়নের কাপড় ছাড়া আর কিছুই অবশিষ্ট নেই। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার আব্দুল কাদের বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। আমরা ঘন্টা ব্যপী চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হই। আমাদের অনেক দেরিতে খবর দেওয়া হয়েছে। আরও আগে খবর পেলে ক্ষয় ক্ষতি কিছুটা কমানো যেত। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় কোনো মানুষ বা গৃহপালিত পশুর ক্ষয়ক্ষতি হয়নি।
Tag
আরও খবর