জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে এনজিও ঋণের চাপে ভাজা বিক্রেতার আত্মহত্যা

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় বিভিন্ন এনজিও’র ঋণের চাপে আর্থিক অনটনে ভুগে আবু হাসান বাবু (৪৮) নামে এক ভাজা বিক্রেতা আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে তার পরিবার। মঙ্গলবার (০৬ জানুয়ারী) সকালে উপজেলার তিলকপুর ইউনিয়নের কানচপাড়া গ্রামে নিজ বাড়ির সামনের একটি ফলজ গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত আবু হাসান বাবু ওই গ্রামের আইন উদ্দীন মন্ডলের ছেলে। তিনি তিলকপুর পূর্ব বাজার এলাকায় দীর্ঘদিন ধরে ভাজা বিক্রি করে পরিবারের জীবিকা নির্বাহ করতেন। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে আবু হাসান বাবু নিজ ঘরের ভেতরে ছিলেন। মঙ্গলবার ভোরে ঘুম থেকে উঠে বিছানায় তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন তার স্ত্রী রেহেনা বেগম। একপর্যায়ে বাড়ির সামনের একটি ফলজ (জাম) গাছে নিজের ব্যবহৃত মাফলার দিয়ে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পান তিনি। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাস্থলে এসে পুলিশ মরদেহটি উদ্ধার করে। নিহতের স্ত্রী রেহেনা বেগম অভিযোগ করে বলেন, আমার স্বামী প্রায় পাঁচটি এনজিও থেকে আমার নামে ঋণ নিয়েছিলেন। ঋণের কিস্তি পরিশোধ করতে না পারায় গতকাল এনজিও’র লোকজন দুইবার আমাদের বাড়িতে আসে। এতে আমার স্বামী মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। এনজিওর চাপেই তিনি আত্মহত্যা করেছেন। এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ জয়পুরহাট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর