জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে তীব্র ডিএপি সারের সংকট সার না পেয়ে ভোগান্তিতে কৃষকরা

অর্থনৈতিক চাপ আর আবহাওয়ার অনিশ্চয়তার মধ্যে এবার নতুন করে যুক্ত হয়েছে সার সংকট।  সকল জমি প্রস্তুত না হলেও কিছু জমি প্রস্তুত তবে প্রয়োজনীয় সার না পেয়ে দিশেহারা কৃষকরা। স্থানীয় বাজারে ইউরিয়া, টিএসপি মজুদ থাকলেও ডিএপি (ড্যাপ)-সারেরই ঘাটতি বেশি।   জয়পুরহাটের আক্কেলপুরে পৌর শহরের সদর রাস্তায় নান্নুর সারের দোকানে দেখা মিলেছে কৃষকদের দীর্ঘ লাইন।  বস্তা, ব্যাগ ও কারো হাতে রয়েছে জাতীয়পরিচয়পত্র।  শুধুমাত্র সোনামুখী ইউনিয়নের কৃষকদের সার প্রদান করা হবে বলে জানা গেছে।  কেউ কেউ দূর থেকেও এসে সার কেনার জন্য রয়েছে লম্বা লাইনে।  কি পরিমান সার আসল কিংবা ডিলারের দোকান সার পৌঁছালো কিনা তা কৃষি অফিস খতিয়ে দেখে অনুমতি প্রদান করলে তবেই সার পাবে বলে জানিয়েছে ডিলার ও কৃষি অফিস। সোনামুখী ইউনিয়নের কৃষক ইসমাইল হোসেন বলেন, সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে আছি কিছু সার দিচ্ছে না, সারের দোকান দার বলছে কৃষি অফিস থেকে লোক এসে অনুমতি প্রদান করলে সার দেওয়া হবে।  সার পাওয়ার আশায় সকাল থেকেই লাইনে দাঁড়িয়ে আছি।  জানিনা কতটুকু সার পাবো তা দিয়ে পুরো জমিতে প্রয়োগ করা সম্ভব হবে কি নাহ।   একই ভাবে সকাল থেকে দীর্ঘ লাইনে থাকা সাবিনা হক আক্ষেপ অভিযোগ করেন, অন্যান্য জায়গায় ব্যবসায়ীরা সুযোগ বুঝে সার মজুত করছেন এবং বেশি দামে বিক্রি করছেন।  এ জন্যই আমরা এসেছি সার নেওয়ার জন্য পরে যদি সার না পাই।  বড় কৃষকেরা কোনোভাবে টিকে থাকলেও ক্ষুদ্র কৃষকরা চরম বিপাকে পড়বে। সার ডিলার নান্নু বলেন এমাসে ৮২৬ বস্তা ডিএপি (ড্যাপ) সার শুধু সোনামুখী ইউনিয়নে দেওয়া হয়েছে এখনো যত লোক সার চাচ্ছে সঠিক মজুদ না থাকায় আর দেওয়া সম্ভব হচ্ছে না। কৃষি অফিস সূত্রে জানা যায়, প্রতি বিঘায় ডিএপি (ড্যাপ) সার সরকারি হিসেবে ২৭ কেজি, সেখানে এক বস্তা করে যাচ্ছে এই যে ঘাটতি, আমারা জমি হিসাব করেই কিন্তু বরাদ্দ পাই।  আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি আপাদত অল্প করে সার ব্যবহার করুন এবং মাটি বেধে দেওয়ার সময় আবার সার দিন।  উপজেলার প্রায় অনেকাংশ জমি এখনও প্রস্তুত না। কৃষকদের ভিতরে একটা অস্থিরতা কাজ করছে কোথাও কোথাও এখন ধান কাটা শেষ হলেও জমি প্রস্তুুত নয়। তবে তারা পরে সার পাবে কি নাহ এমনটা ভেবে সার নেওয়ার জন্য ছুটছে নিকটস্থ সার ডিলারদের কাছে। উপজেলা কৃষি অফিসার ও কৃষিবীদ মো. ইমরান হোসেন বলেন, নভেম্বর মাসে ডিএপি (ড্যাপ) সারের জন্য মোট ৫৩৩ মে. টন বরাদ্দ থাকলেও ইতোমধ্যে বরাদ্দকৃত সব সার শেষ হয়ে গেছে। আমরা ডিসেম্বর মাসের ৩৭৭ মে. টন সার বরাদ্দ নিশ্চিত করেছি। আজ উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছি।  আমরা চেষ্টা করছি আগামী (২৬ নভেম্বর) বুধবার সার বরাদ্দপত্র ঘোষনা যেন পাই। ইতোমধ্যে আমরা সব সার ডিলারকে বিষয়টি জানিয়ে দিয়েছি। বরাদ্দপত্র পাওয়া মাত্রই ডিলাররা টাকা জমা দিলে ডিসেম্বরের ১ তারিখে পয়েন্টে সার মজুদ হবে। কৃষকরা জমিতে সার প্রয়োগ করতে না পারলে ভালো ফলন আশা করা যায় না। তাই বিষয়টি আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছি এবং দ্রুত সার সরবরাহ বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করছি।
Tag
আরও খবর