জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

আক্কেলপুরে নবম শ্রেণির শিক্ষার্থীকে শিকলে বেঁধে আটকে রাখার অভিযোগ

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় ১৬ বছর বয়সী এক নবম শ্রেণির শিক্ষার্থীকে শিকল (লোহার বেরি) পরিয়ে ঘরে আটকে রাখার অভিযোগ উঠেছে তাঁর মায়ের বিরুদ্ধে। প্রথম বিয়ে করে এই দিনি সংসার ভাঙে চলে আসে সে। দ্বিতীয়বার বিয়ে হলেও স্বামীকে পছন্দ না হওযায় সংসার না করার জন্য তিন দিন পর শ্বশুড় বাড়ি থেকে চলে আসে মায়ের বাড়িতে। এ কারণে পরিবারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল ও মানসিক ভাবে অসুস্থ হয়ে পরছিল মেয়েটি—এমন দাবি করে মা তাঁর পায়ে শিকল (লোহার বেরি) পরিয়ে রাখেন। গতকাল সোমবার রাতে পুলিশ গিয়ে তাঁকে মুক্ত করে তাঁর মামার জিম্মায় দিয়েছে। পুলিশ, পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তরুণীর ছোট খালা আক্কেলপুর শহরের বাসায় তাঁকে কিছুদিন ধরে রেখে দিতেন। তরুণীর মায়ের অভিযোগ—খালার বাসায় রেখে তাঁর মেয়েকে অনৈতিক কাজে জড়াতে বাধ্য পড়ছে।  এ অভিযোগ মানেননি ওই খালা। পরিবারের লোকজন বলছেন, শিক্ষার্থী শারীরিক গঠন ও সৌন্দর্যের কারণে গ্রামের অনেক তরুণ তাঁর সঙ্গে সম্পর্ক করতে চাইতেন। কয়েকবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়া নিয়েও বিরোধ তৈরি হয়। এসবের মধ্যেই মা মেয়েকে “বাঁচাতে” শিকল (লোহার বেরি করে দুপায়ে) পরিয়ে ঘরে আটকে রাখার সিদ্ধান্ত নেন। ওই শিক্ষার্থী বলেন, আমাকে এক দেড় বছর আগে পরিবার থেকে জোর করে বিয়ে দিয়েছিল। সেখানে সংসার করি নাই। এর পর এক মাস আগে আবার আমায় বাড়ি থেকে বিয়ে দেয়। বিয়ের তিন দিন পর সংসার করব বলে মায়ের বাড়িতে চলে আসি। স্বামীর কথা শুনতেছি না  ও শ্বশুড় বাড়িতে যাচ্ছি না জন্য আমার স্বামীর কথা শুনে মা আমার পায়ে লোহার বেরি দিয়েছে। কয়েক মাস থেকে আমি শিক্ষা প্রতিষ্ঠানে যেতেও পারছিনা। আক্কেলপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে বাড়িতে গিয়ে মেয়েটিকে উপস্থিত মেম্বার ও গ্রামবাসীর সামনে  মুক্ত করে তার মামার জিম্মায় দেওয়া হয়েছে।
Tag
আরও খবর