জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে সাবেক অধ্যক্ষের সংবাদ সম্মেলন

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়নে এক আইনজীবীকে মারধরের চেষ্টার ঘটনায় কলেজের সাবেক অধ্যক্ষের নাম জড়িয়ে মিথ্যা ও বানোয়াট সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী অধ্যাপক মো. মোজাম্মেল হোসেন। শনিবার সকালে রায়কালী বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে আয়োজিত এ সংবাদ সম্মেলনে তিনি বলেন,“রায়কালী বাজারে মাদক ব্যবসা, চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে আমি সব সময় সচ্চার ও প্রতিবাদী ছিলাম। এরই ধারাবাহিকতায় একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তাদের প্ররোচনায় আইনজীবী ইমন মাহমুদের মাধ্যমে আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগ আনা হয়েছে।আমি কখনো ওই আইনজীবী ইমন মাহমুদকে দেখিনি, চিনিও না, কিংবা তার সঙ্গে আমার কোনো ব্যক্তিগত বা পেশাগত বিরোধও নেই। তবুও আমার নাম জড়িয়ে সংবাদ প্রকাশ করে আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হয়েছে, এর আগে গত ২৮ অক্টোবর কয়েকটি প্রিন্ট ও অনলাইন মাধ্যমে ‘রায়কালী বাজারে এ্যাডভোকেট ইমন মাহমুদের উপর হামলা ও হত্যা চেষ্টার অভিযোগ’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। এ বিষয়ে সাংবাদিকরা একাধিকবার এ্যাডভোকেট ইমন মাহমুদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। অন্যদিকে, আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান,ঘটনাটি নিয়ে থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তবে সেই অভিযোগে সাবেক অধ্যক্ষ মোজাম্মেল হোসেনের নাম নেই। তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Tag
আরও খবর