বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

ইউল্যাবের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের স্মরণসভা অনুষ্ঠিত

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর প্রতিষ্ঠাতা ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি কাজী শাহেদ আহমেদের প্রয়াণে শোক জানিয়ে এক স্মরণসভার আয়োজন করে ইউল্যাব। ৫ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এ সভায় সূচনা বক্তব্য রাখেন ইউল্যাবের উপাচার্য অধ্যাপক ইমরান রহমান। তিনি স্মৃতিচারণে বলেন, কাজী শাহেদ আহমেদ এ বিশ্ববিদ্যালয়টি পরিচালনায় আমাদেরকে স্বাধীনতা যেমন দিয়েছেন, তেমনি দিয়েছেন সাপোর্ট। তাঁর এ দৃষ্টিভঙ্গী ইউল্যাবকে আজকের অবস্থানে আসতে সাহায্য করেছে।

আলোচকবৃন্দের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েল ইমেরিটাস অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম বলেন, কাজী শাহেদ আহমেদ ছিলেন একজন দৃঢ়চেতা মানুষ। তিনি একটি সবুজ ভবিষ্যতের স্বপ্ন দেখতেন। তিনি বলতেন ভবিষ্যত হবে সবুজ এবং অর্গানিক। তিনি শখের বসে নয়, বরং দায়বদ্ধতা থেকে অর্গানিক প্রকল্পের উন্নয়ন করেছেন।

কাজী শাহেদ আহমেদের জ্যেষ্ঠ সন্তান কাজী নাবিল আহমেদ এমপি. বলেন-আমার বাবা এক জীবনে বহু জীবন যাপন করেছেন। নতুনকে জানার প্রতি তাঁর বিশেষ দূর্বলতা ছিল। তাঁর মেঝো সন্তান, ইউল্যাব বোর্ডের ভাইস প্রেসিডেন্ট ড. কাজী আনিস আহমেদ বলেন, তিনি নিজে যা জানতেন, আমাদেরকে তা শেখাতেন। তিনি কোন সিদ্ধান্ত নিতে আমাদের পরামর্শ নিতেন। সেটা ছিল মূলত আমাদেরকে শেখানোর জন্যই।

এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী শাহেদ আহমেদের সহধর্মিনী ও ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজ সদস্য আমিনা আহমেদ, ইউল্যাবের প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. জহিরুল ইসলাম ও প্রাক্তন ছাত্র গোলাম সামদানী ডন। এছাড়া ইউল্যাবের বোর্ড সদস্যবৃন্দ, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

গত ২৮ আগস্ট, সোমবার সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন আধুনিক সাংবাদিকতার পথপ্রদর্শক দৈনিক আজকের কাগজের প্রকাশক সম্পাদক, শিক্ষানুরাগী, ক্রীড়া সংগঠক, জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা এবং ইউল্যাব বোর্ড অব ট্রাস্টিজের প্রেসিডেন্ট কাজী শাহেদ আহমেদ। কাজী শাহেদ আহমেদ ১৯৪০ সালের নভেম্বর যশোরে জন্মগ্রহণ করেন। ইঞ্জিনিয়ারিং পাসের পর তিনি ১৪ বছর ধরে সেনাবাহিনীতে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির প্রতিষ্ঠাকালীন প্লাটুন কমান্ডারদের একজন তিনি।

কাজী শাহেদ আহমেদ জীবনের বেশিরভাগ অংশজুড়ে নতুন ধরনের উদ্যোগ নিয়ে চমক সৃষ্টি করেছেন। পত্রিকা, ব্যবসা কিংবা শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছুতেই নতুনত্বের ছোঁয়া নিয়ে এসেছেন তিনি। তাঁর প্রতিষ্ঠিত ইউল্যাব আজ দেশের শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠান যা আধুনিক বিশ্বের সকল চ্যালেঞ্জ মোকাবেলায় যোগ্য নাগরিক ও দক্ষ পেশাজীবি তৈরির কাজ করে যাচ্ছে। বাংলাদেশে প্রকাশিত খবরের কাগজে বর্তমানে যে আধুনিকতার উপস্থিতি দেখতে পাওয়া যায়, তার শুরুই হয়েছিল কাজী শাহেদ আহমেদের সম্পাদনায় প্রকাশিতআজকের কাগজপত্রিকার হাত ধরে; যা তৎকালীন মুক্তমত মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নেও অগ্রণী ভূমিকা পালন করেছে। বাংলাদেশে প্রথম অর্গানিক চা বাগানের প্রতিষ্ঠাতাও তিনি। সাহিত্য পরিমণ্ডলেও কাজী শাহেদ আহমেদ সুপরিচিত ছিলেন। তিনি বহু গ্রন্থের প্রণেতা।
আরও খবর