বাঘায় ১২৫ বোতল ফেয়ারডিলসহ ৩ মাদক ব্যবসায়ী আটক এমপির প্রচেষ্টায় ছাড়া পেলো ভারতের বিএসএফের হাতে আটক বাঘার ৫ জন ১০ বছর ধরে শয্যাশায়ী ঝিনাইগাতীর ঝমেলা, অন্ধকার ঘরে কাটছে জীবনের শেষ দিন পরিবর্তনের বার্তা ও কর্মসংস্থানের অঙ্গীকার: বহুলীতে জুমার নামাজে এস এম রঞ্জুর দোয়া প্রার্থনা দিনাজপুরে কাউন্সিলর কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে পীরগঞ্জ জয় স্পোর্টিং ক্লাব, রংপুর চ্যাম্পিয়ন কালিগঞ্জে পানিতে ডুবে মামা-ভাগ্নের মর্মান্তিক মৃত্যু আসন্ন ইউপি নির্বাচন: যশোরের ৮ উপজেলায় ৫৪ ভোটকেন্দ্রে রদবদল শরৎ বিকেল - ইফতেখার রবিন লাখাইয়ে কৃষ্ণপুর গনহত্যা দিবসে আলোচনা ও শ্রদ্ধান্জলী নিবেদন। আসিয়ান কাপে বাংলাদেশ দলে আরও তিন প্রবাসী একাত্তরের ভূমিকার প্রমাণ ছাব্বিশেও দিয়েছে জামায়াত হাতেনাতে ২৩ জঙ্গি গ্রেফতার ‎জীবাশ্ম জ্বালানি প্রকল্পের অর্থায়ন বন্ধের দাবিতে মোংলায় তীব্র প্রতিবাদ সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি দেলোয়ার হোসেন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিয়ে গণসংযোগ পীরগাছায় জাতীয় ছাত্রশক্তির কমিটি গঠিত হওয়ায় আনন্দ মিছিল কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত কুতুবদিয়ায় জামায়াতের রুকন বৈঠক অনুষ্ঠিত পীরগাছায় নাগদাহ আলাইকুমারী পানি ব্যবস্থাপনা সমিতির নবনির্বাচিত কমিটির মতবিনিময়, বৃক্ষরোপন ও চারা বিতরণ পীরগাছায় কামদেব মাদ্রাসায় অভিভাবক সমাবেশ; এক দপ্তরীর বিদায় সংর্ধনা ‎মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যানের সাথে নবনির্বাচিত সিবিএ নেতাদের সৌজন্য সাক্ষাৎ

এক পশলা বৃষ্টিতেই যবিপ্রবিতে জলাবদ্ধতা


যবিপ্রবি প্রতিনিধি


এক পশলা বৃষ্টির পরই যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। বিশেষ করে খেলার মাঠ ও রাস্তায় জলাবদ্ধতার কারনে ভোগান্তিতে পড়েছে সাধারণ শিক্ষার্থীরা।


অপর্যাপ্ত ও অপরিষ্কার ড্রেনেজ সিস্টেম, রাস্তায় কনস্ট্রাকশনের নির্মাণ সামগ্রী রাখা ও নিচু জমির কারণে এ সমস্যার সৃষ্টি হচ্ছে। প্রতি বছর এমন সমস্যা সৃষ্টি হলেও বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে নেই কার্যকারী কোন পদক্ষেপ।


রবিবার (২৪ সেপ্টেম্বর) দেখা যায়, একাডেমিক ভবনগুলোর সামনে , ক্যাম্পাসের ভিতরে সকল রাস্তা, ক্যাম্পাসের বাস্কেটবল গ্রাউন্ড, দুটি একাডেমিক ভবনের বিভিন্ন ফ্লোরে ও সিঁড়িতে পানি জমে আছে। ক্লাস পরীক্ষা চলমান থাকায় বৃষ্টির মধ্যে জলাবদ্ধতার জায়গায় কাপড় একটু উঁচিয়ে জুতা হাতে নিয়ে একাডেমিক ভবনে প্রবেশ করেছে শিক্ষার্থীরা, সিড়িতে উঠার সময় পিছলে পরার সম্ভাবনাও রয়েছে। একদিকে বৃষ্টি অন্যদিকে জলাবদ্ধতা এ দুই মিলিয়ে ভোগান্তিতে পড়েন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।


এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের এগ্রো প্রোডাক্ট প্রসেসিং টেকনোলজি ( এপিপিটি) বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী জাউয়াদ উল ইসলাম বলেন, সঠিক ড্রেনেজ ব্যবস্থা না থাকায় বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমিক ভবনের সামনে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে সামনের সড়ক পানিতে তলিয়ে যাচ্ছে। স্যার জগদীশ চন্দ্র বসু একাডেমিক ভবনের নিচতলায় পানি উঠে গেছে।  ঐ একাডেমিক ভবনের বিভিন্ন ফ্লোর দিয়ে পানি পড়ে, সিড়ি গুলো পিচ্ছিল হয়ে গেছে। ফলে শিক্ষক ও শিক্ষার্থীদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।


এ বিষয়ে যবিপ্রবির প্রধান প্রকৌশলী ইঞ্জি. মোঃ মাহবুবুস সোবহান বলেন, কেন্দ্রীয় ড্রেনেজ  ব্যবস্থা না থাকায় সমস্যা হচ্ছে। তবে ড্রেনেজ ব্যবস্থার জন্য কোনো প্রকল্প পাশ হয়নি।

Tag
আরও খবর