জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর দ্রুত সময়ের মধ্যে চালু হবেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁওয়ের বিমানবন্দর দ্রুত সময়ের মধ্যে  চালু হবেঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 

স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন ঠাকুরগাঁও বিমানবন্দর চালু হবে, মন্ত্রীরা বলেছেন হবে, আগামী দুই বছরের মধ্যে ইনশা আল্লাহ আমরা ঠাকুরগাঁও থেকে বিমানে চড়ে ঢাকা যাব। এখন আমাদের একটু ধৈর্য ধরতে হবে।’

ঠাকুরগাঁও বিমানবন্দর চালুর সম্ভাব্য করণীয় নির্ধারণের জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী, প্রতিমন্ত্রী, সচিব ও সিভিল এভিয়েশনের কর্মকর্তাদের সরেজমিন পরিদর্শন শেষে এক সংবর্ধনা অনুষ্ঠানে মির্জা ফখরুল এ কথা বলেন।

স্থানীয় সরকারমন্ত্রী জানান, ঠাকুরগাঁওয়ে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কাজ অনেক দূর এগিয়ে গেছে। মেডিকেল কলেজও স্থাপন হচ্ছে। সদর উপজেলাকে ভাগ করে ভূল্লী ও রুহিয়া উপজেলা গঠন করার গেজেট হয়ে গেছে। তিনি বলেন, ‘আমি এলাকার উন্নয়নে চেষ্টা করছি। নির্বাচনের আগে আমি বলেছিলাম, আমি আর নির্বাচন করতে পারব কি না জানি না। তাই আমি কাজ করতে চাই।’

ব্যবসায়ী ও উদ্যোক্তাদের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা এখানে কলকারখানায় বিনিয়োগ করেন, তাহলে এখানের মানুষের আয়রোজগার বাড়বে। আপনারা উদ্যোগ নিলে আমরা সর্বোচ্চ সহযোগিতা করব।’

সংবর্ধনায় উপস্থিত জনগণকে মির্জা ফখরুল বলেন, ‘আপনারা সব সময় সঠিক পথে ছিলেন। কিছু মানুষ আছে, গোষ্ঠী আছে ও দল আছে, তারা জনগণকে বিভ্রান্ত করতে চায়। তারা অপপ্রচার চালিয়ে, মিথ্যা কথা বলে মানুষকে ভুল বোঝাচ্ছে। আমরা নাকি জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই না? অথচ আমরাই জুলাই সনদ তৈরি করেছি, সংস্কার আমাদেরই।’

জামায়াতে ইসলামীর সমালোচনা করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘একটা দল আছে, যারা ধর্মের নামে রাজনীতি করে। আমি পরিষ্কার করে বলতেছি, জামায়াতকে কখনোই এই দেশের জনগণ ক্ষমতায় আনবে না। কারণ, তারা ১৯৭১ সালে আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল, আমাদের মুক্তিযোদ্ধাদের হত্যা করেছে। আমাদের মা–বোনদের সম্ভ্রম বিনষ্ট করেছে। জামায়াতকে কোনোভাবেই এই দেশের মানুষ ক্ষমতায় আনতে পারে না।’

এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ‘আমরা ফুল টিম নিয়ে এসেছি। আমরা বিমানবন্দরের রানওয়েসহ বিভিন্ন জায়গা ঘুরে দেখলাম। যেহেতু এটি চালু করা প্রধানমন্ত্রীর ওয়াদা ছিল, তাই এটি অতি দ্রুত সময়ের মধ্যে চালুর চেষ্টা করব। আগামী মাসের মধ্যে বিমানবন্দর চালুর প্রাথমিক কাজ শুরু করা হবে।’

জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলীর সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, ঠাকুরগাঁও–২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম, ঠাকুরগাঁও–৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আবু হাসান ,মো. আবদুল হান্নান প্রমুখ ।

Tag
আরও খবর