গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

কর্মচারী শ্রমিক ইউনিয়ন (দিনাজ-৩০) নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠিত

কর্মচারী শ্রমিক ইউনিয়ন (দিনাজ-৩০) রাণীশংকৈল শাখার নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


গত ১৮ জানুয়ারি রবিবার রাত ৯টায় রাণীশংকৈল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. জাহিদুল ইসলাম জাহিদ, এমপি পদপ্রার্থী, ঠাকুরগাঁও–৩ আসন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়নের নবনির্বাচিত সভাপতি প্রদীপ সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নবনির্বাচিত সাধারণ সম্পাদক মো. কামাল পারভেজ।


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও রাণীশংকৈল বণিক সমিতির সভাপতি মো. মোখলেসুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন রাণীশংকৈল পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মহসিন আলী, জাতীয়তাবাদী শ্রমিক দলের রাণীশংকৈল উপজেলা সভাপতি মো. মালেক।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাণীশংকৈল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. হযরত আলী, উপজেলা প্রেস ক্লাবের কার্যনির্বাহী সদস্য, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক ও যুবসংঘ রাণীশংকৈলের সহ-সভাপতি মো. মুক্তারুল ইসলাম ভুট্টোসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ, আমন্ত্রিত অতিথি, দোকান কর্মচারী শ্রমিক ইউনিয়নের সকল সদস্য এবং সাংবাদিকবৃন্দ।


বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে শ্রমিকদের ন্যায্য অধিকার আদায়, ঐক্য ও সংগঠনকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।


অনুষ্ঠান শেষে উপস্থিত দর্শকদের জন্য এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়, যা দর্শকদের মধ্যে ব্যাপক আনন্দ ও উৎসাহ সৃষ্টি করে।

Tag
আরও খবর