জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের নামে মিথ্যা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

বালিয়াডাঙ্গীতে সাংবাদিকের  নামে মিথ্যা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে কালের কণ্ঠের সাংবাদিক ও সাংস্কৃতিকর্মী হারুন অর রশিদের উপর দায়ের করা মিথ্যা চাঁদাবাজির মামলা প্রত্যাহার ও সাজানো ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের দাবিতে সড়ক অবরোধ ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। 



শনিবার সকাল সাড়ে ১১টায় বালিয়াডাঙ্গী চৌরাস্তায় সাংবাদিক সমাজ ও সাংস্কৃতিক কর্মীগণ এ কর্মসূচীর আয়োজন করে। 



বক্তারা বলেন, তদন্ত ছাড়াই সাংবাদিক হারুন অর রশিদের নামে বালিয়াডাঙ্গী থানা পুলিশ চাঁদাবাজির মামলা নিয়েছে। মামলাটির বাদী আওয়ামী লীগ পরিবারের লোকজন। এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর কর্মসূচী ঘোষণা হুশিয়ারী দেন সাংবাদিকরা। 



ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার বলেন, সাগর-রুনি হত্যা, সাংবাদিক তুহিন হত্যা, সাংবাদিকদের মামলা দিয়ে বিগত সময়ে কন্ঠরোধ করার চেষ্টা ব্যর্থ হয়েছে। আগামীতেও সাংবাদিকদের কন্ঠরোধ করা যাবে না। মামলা প্রত্যাহার না হলে বালিয়াডাঙ্গীর সাংবাদিকদের সব ধরণের কর্মসূচীতে সাথে ঠাকুরগাঁও জেলার সাংবাদিকরা। 



মাছরাঙা টিভির সাংবাদিক বদরুল ইসলাম বিপ্লব বলেন, অভুত্থানের পর পুলিশ সংস্কার হবে হবে শুনছি আমরা। কিন্তু সবখানে সংস্কার হলেও পুলিশে চোখে পড়ার মত সংস্কার লক্ষ্য করা যায়নি। সাংবাদিকদের বিরুদ্ধে পুলিশি হয়নারী বন্ধ করতে হবে। 



ডিজিটাল নিরাপত্তা আইনে হয়রানীর শিকার সাংবাদিক আল মামুন জীবন বলেন, অভুত্থানের আগে ও পরে জেলার মধ্যে সবেচেয়ে বেশি সম্পাদক-সাংবাদিক বিরুদ্ধে মামলা নিয়েছে বালিয়াডাঙ্গী থানা পুলিশ। ঠুনকো অভিযোগ কেউ দিলেই সাংবাদিকদের বিরুদ্দে মামলা নিতে পুলিশ মরিয়া উঠে। এসব বন্ধ করতে হবে, নাহলে সাংবাদিকরা পুলিশের পজেটিভ সংবাদ প্রকাশ থেকে বিরত থাকবে। 



অভিনয়শিল্পী আব্দুর রউফ বলেন, সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মীদের ডাকাত বলা হচ্ছে। এটা আমাদের জন্য লজ্জাজনক। পুলিশি হয়রানী বন্ধ না হলে সাংস্কৃতিক কর্মীরাও রাস্তায় নামবে। 



দুই ঘন্টাব্যাপী চলা মানববন্ধন ও সড়ক অবরোধ কর্মসূচীতে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক এনটিএন বাংলার স্টাফ রিপোর্টার ফিরোজ আমিন সরকার, সাবেক সাধারণ সম্পাদক ও মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি বদরুল ইসলাম বিপ্লব,  রাণীশংকৈল প্রেস ক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম, বালিয়াডাঙ্গী প্রেস ক্লাবের সভাপতি এনএম নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন জীবন, গাজী টিভির সাংবাদিক এমদাদুল হক ভুট্টো, এনটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদ, বালিয়াডাঙ্গীর সিনিয়র সাংবাদিক এস এম মশিউর রহমান সরকার, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি জয় মহন্ত অলক,দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি মোঃহাসান আলী, স্বাধীন সমাজ কল্যাণ পরিষদের সভাপতি প্রভাষক মোহাম্মদ উল্লাহ রায়হান দুলু, অভিনয় শিল্পী আব্দুর রউফ, সাংস্কৃতিক কর্মী ফজলুর রহমান, সাংবাদিক ইলিয়াস আলী, জানে আলম, নুরে আলম সাদ্দাম, মিলন আকতার  প্রমুখ এতে বক্তব্য। 



গত ২৮ আগস্ট কালেরকণ্ঠের বালিয়াডাঙ্গী প্রতিনিধি সিনিয়র সাংবাদিক হারুন অর রশিদের বিরুদ্ধে বালিয়াডাঙ্গী থানায় চাঁদাবাজির অভিযোগ করে ছাত্রলীগ নেতার পরিবার। সেই অভিযোগের তদন্ত না করেই রাতে মামলা রুজু করে পুলিশ। গত রবিবার স্বপরিবারে আদালত থেকে জামিনে আসলেও ওই পরিবারটি ডাকাতির নাটক সাজিয়ে পুনরায় মামলা দায়েরের চেষ্টা করে। 



গত বুধবার (০৩ সেপ্টেম্বর) সংবাদ করে পুলিশি হয়রানীর প্রতিবাদ জানানে সংবাদকর্মীরা ওইদিন রাতে গিয়ে থানায় ৪৮ ঘন্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহার ও ডাকাতির ঘটনার রহস্য জনসম্মুখে প্রকাশের আল্টিমটোম দিয়ে আসেন। পুলিশ পদক্ষেপ না নেওয়ার কারণে শনিবার রাস্তায় দাড়ায় সাংবাদিকরা।

Tag
আরও খবর