জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

হাসপাতালের অনিয়ম সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকের হাত পা ভেঙ্গে দেওয়ার হুমকি

  

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগ পেয়ে সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের পা ভেঙ্গে দেওয়ার হুমকি।


শুক্রবার (৩০শে আগস্ট) সকালে হাসপাতালে সংবাদ সংগ্রহ করতে গেলে বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও দৈনিক নয়া শতাব্দীর বালিয়াডাঙ্গী উপজেলা প্রতিনিধি ইলিয়াস আলী ও সহ-সাংগঠনিক সম্পাদক ও দৈনিক তৃতীয় মাত্রার ঠাকুরগাঁও প্রতিনিধি নুরে আলম সাদ্দাম কে পা ভেঙ্গে দেওয়ার হুমকি দেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহাদুজ্জামান সজীব।


চিকিৎসা নিতে আসা এক বৃদ্ধা জানান, আমি অসুস্থ হয়ে দুই দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। হাসপাতাল থেকে কোন ঔষধ আমাকে দেয়নি। ঔষধ ও স্যালাইন বাইরে থেকে কিনে নিয়ে আসতে হয়। হাসপাতালের নার্স ও ডাক্তার গুলোও খুব খারাপ আচরণ করে। 


চিকিৎসা নিতে আসা পজির উদ্দীন বলেন, হাসপাতালে তেমন সেবা পাই না আমরা তাই বাইরে ভিজিট দিয়ে ডাক্তার দেখাতে হয়। সরকার ঔষধ বিনামূল্যে দিলেও আমরা হাসপাতাল থেকে ঔষধ পাই না।


আরও এক রোগীর সন্তান রানা বলেন, আমার মাকে নিয়ে হাসপাতালে তিন দিন থেকে ভর্তি আছি। হাসপাতালে ঔষধ কেন নাই আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহাদুজ্জামান সজীব এর কাছে আমার জানতে চাইলে ডাঃ আহাদুজ্জামান সজীব আমার মা’কে অভদ্র ও বেয়াদপ মহিলা চুপ করে শুয়ে থাক। ইচ্ছা হলে হাসপাতালে থাক আর না হলে চলে যাও বলে ধমক দেই।


সাংবাদিক ইলিয়াস আলী ও নুরে আলম সাদ্দাম বলেন, হাসপাতালে রোগীদের ঔষুধ দেয় না ও সময়মত চিকিৎসা পায় না বলে মোবাইলে আমাদের রোগীরা অভিযোগ দিলে আমরা হাসপাতালে যায়। রোগীদের বেডে গিয়ে তাঁদের সমস্যার তথ্য সংগ্রহ করি এমন সময় আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহাদুজ্জামান সজীব আসে আমাদের ধমক দিয়ে হাসপাল থেকে বের হয়ে যেতে বলে। আমাদের কেন বের হতে বলছে সেটা জিজ্ঞাসা করলে তিনি বলেন সাংবাদিকরা হাসপাতালে আসলে পা ভেঙ্গে দিব।


আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আহাদুজ্জামান সজিব এর কাছে হুমকির বিষয়ে জানতে চাইলে বলেন, সাংবাদিকরা আসে আমাদের নার্সদের সাথে তর্ক করে ও ধমক দেই। খবর পেয়ে আমি হাসপাতালে আসে চলে যেতে বলি এবং নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে তাঁদের সাথে বাড়াবাড়ি হয়।এটা আমার ভূল হয়েছে। 


বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, সাংবাদিকদের হুমকি দেওয়া এটা কখনওই মেনে নেওয়া সম্ভব না। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং সেই সাথে আরএমও’র বিচার দাবী করছি।


এ বিষয়ে সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ এর কাছে জানতে চাইলে তিনি বলেন, লিখিত অভিযোগ পেলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

Tag
আরও খবর