জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নবজাতককে হাসপাতালে রেখে উধাও অভিভাবক

ঠাকুরগাঁওয়ে জেনারেল হাসপাতালে একটি মেয়ে নবজাতক শিশুকে ভর্তি করার প্রায় ২ ঘণ্টার মধ্যেই অভিভাবক।


মঙ্গলবার (২ জুলাই) রাত পর্যন্ত শিশুটির অভিভাবকের কোনো সন্ধান পায়নি হাসপাতাল কর্তৃপক্ষসহ জেলা প্রশাসন।


এর আগে সোমবার সকাল ৮ টায় ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে শিশু ওয়ার্ডে নবজাতক মেয়েটিকে ভর্তি করান এক তরুণ নারী। হাসপাতালে শিশুটিকে ভর্তি করানোর কাগজে ঠিকানা উল্লেখ করা হয়েছে, পঞ্চগড় জেলার বোদা উপজেলার ময়দানদিঘী। আর অভিভাবকের নাম দেওয়া হয়েছে জয় এবং বাচ্চার নাম লেখা রয়েছে বেবি।


হাসপাতালের শিশু ওয়ার্ডে কর্মরত এক সেবিকার (নার্স) এর দেওয়া তথ্য মতে, গত সোমবার (১ জুলাই) সকাল ৮টায় শিশুটিকে নিয়ে এক তরুণ নারী হাসপাতালে আসেন ও ভর্তি করান। সকাল ১০টার পর থেকে শিশুটির পাশে তাকে আর দেখা যায়নি। পরবর্তীতে হাসপাতাল কর্তৃপক্ষ খোঁজখবর নিয়েও ওই বাচ্চার কোনো অভিভাবক খুঁজে পাননি। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশকে জানালে পুলিশ সরকারি শিশু পরিবারকে জানায়।


বিষয়টি নিশ্চিত করে এ সম্পর্কে হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. রকিবুল আলম (চয়ন) বলেন, হাসপাতালের শিশু ওয়ার্ডে একটি মেয়ে বাচ্চাকে কে বা কারা রেখে পালিয়ে গেছেন। মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত তার খোঁজ নিতে কেউ আসেননি। বাচ্চাটি বর্তমানে সুস্থ আছে ও তাকে শিশু ওয়ার্ডের হাসপাতাল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে রাখা হয়েছে ।ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মো. মাহবুবুর রহমান বলেন, বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ আমাদেরকে জানায়। আমরা ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারকে ইতোমধ্যে জানিয়েছি। এই মুহূর্তে শিশুটির একজন অভিভাবক দরকার। তাই আমরা তাকে কারো কাছে দিতে চাই। এরই মধ্যে কয়েকজন কাগজসহ আবেদন করেছেন। ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবারসহ পরবর্তীতে আমরা কাগজ যাচাই-বাছাই করে যাকে দেওয়ার মতো যোগ্য মনে হয় তাকে আমরা বাচ্চাটা দিব।


শিশুটির অভিভাবক খোঁজার বিষয়ে তিনি বলেন, হাসপাতালে ভর্তির কাগজে উল্লেখিত ঠিকানায় আমরা লোক পাঠিয়েছিলাম কিন্তু সেই ঠিকানায় খোঁজ খবর নিয়েও শিশুটির অভিভাবককে পাওয়া যায়নি।

আরও খবর