গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে পথচারীদের মধ্যে শরবত বিতরণ শান্তিগঞ্জে প্র'তা'র'ক স্বাধীন গ্রে'প্তা'র ইসলামী ব্যাংক সমুহ থেকে পাচারকৃত টাকা ফেরত আনার দাবিতে জয়পুরহাটে মানববন্ধন শ্যালিকাকে ধর্ষণ ও ব্ল্যাকমেইল মামলায় ডা. রাফসান জানি গ্রেফতার ঈদের ছুটিতে ঘরমুখো পবিপ্রবি: শিক্ষার্থীদের আনন্দ-অনুভূতির গল্প আদমদীঘিতে ইসলামী ব্যাংকিং ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন কমিউনিটি পুলিশিংকে আদর্শ সংগঠন হিসাবে গড়ে তুলতে চাই : আইজিপি-আলী হোসেন ফকির ইসলামী ব্যাংকে সুশাসন ফিরিয়ে আনার দাবিতে ইসলামী সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস কালিগঞ্জে তরুণী অপহরণের চেষ্টায় আটক ২ কুতুবদিয়ায় 'নিদেক' ফটোগ্রাফি এক্সিবিশন প্রতিযোগিতা সম্পন্ন লাখাইয়ে ঈদুল আজহা উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের ফোর্স মোবিলাইজেশন। কুরবানির বর্জ্য পরিবেশসম্মতভাবে অপসারণে ইয়ুথ নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্টের সচেতনতা কার্যক্রম চিলাউড়া হলদিপুর ইউনিয়নসহ দেশবাসীকে বিএনপি নেতা সাজ্জাদ উল্লাহর ঈদের শুভেচ্ছা মিরসরাইয়ে বীর মুক্তিযোদ্ধা আবুল খায়েরের ১৭তম মৃত্যুবার্ষিকী পালিত ক্ষেতলালে যুবকের মরদেহ উদ্ধার হামের রোগীদের দায়িত্বরত ডাক্তার ও নার্সদের ঈদের ছুটি বাতিল : স্বাস্থ্যমন্ত্রী আগামী এক মাসের মধ্যেই রামিসা হত্যার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হবে: প্রধানমন্ত্রী কোম্পানীগঞ্জ দুটি আমের জন্য শিশুকে অমানবিক নির্যাতন সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবিতে শ্রীমঙ্গলে সংবাদ সম্মেলন

বালিয়াডাঙ্গী উপজেলা- বাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জ্ঞাপন করেছেন মোঃ আহসান হাবিব বুলবুল


আমার নির্বাচনী এলাকা (বালিয়াডাঙ্গী উপজেলা )  সহ ঠাকুরগাঁও জেলা  বাসী—সকলকেই  পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন। সব ভেদাভেদ ভুলে একে অপরকে বুকে জড়ানোর দিন; সাম্য, সৌহার্দ্য, ভালোবাসা, মিলনের দিন। 


দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর ঈদ আসে খুশির বার্তা নিয়ে-ঈদ আসে মনে প্রশান্তি নিয়ে। পবিত্র ঈদ উল ফিতর  রহমত , বরকত ও নাজাত  পূর্ণ মাস। যে মাসে সমগ্র মুসলিম জাতি নিজেদেরকে সংযম ও শুদ্ধির মধ্যে রাখেন।দীর্ঘ ১ মাস সিয়াম সাধনার মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সমগ্র মুসলিম জাতি ঈদ উদযাপন করবে ‌।

আত্মিক পরিশুদ্ধির ফলে দূর হয়ে যাবে সব সংকীর্ণতা ও ভেদাভেদ। পুরো রমজান মাস আমরা যে সংযমের অনুশীলন করেছি, তা আমাদের জীবন চলার সব ক্ষেত্রে সীমা লঙ্ঘনের নেতিবাচক প্রবণতা থেকে রক্ষা করবে—এমনই প্রত্যাশা। অন্যায়, অবিচার, ঘৃণা, বিদ্বেষ, হিংসা, হানাহানি—মানুষের সব নেতিবাচক প্রবণতার রাশ টেনে ধরবে। ঈদ যে আনন্দের বার্তা বয়ে এনেছে, তার মর্মমূলে আছে শান্তি ও ভালোবাসা। পরস্পরের বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হয়ে ওঠার এক মহান উপলক্ষ ঈদ। ঈদুল ফিতরের আগমনী সুরে বেজে চলেছে মানুষে মানুষে মিলনের এই আকুতি। 


বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সৈনিক এডভোকেট মরহুম  দবিরুল ইসলাম (এম এল) এর জ্যেষ্ঠ পুত্র জননেতা মোঃ আহসান হাবীব বুলবুল। সফল  সাবেক চেয়ারম্যান  ১নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ- সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ বালিয়াডাঙ্গী  উপজেলা শাখা ও সদস্য ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ । নিজের অভিজ্ঞতার আলোকে উপজেলা পরিষদকে    আধুনিক ও জনবান্ধব পরিষদ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন ।  আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় অর্থ- সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি  । দুর্নীতি, স্বজন -প্রীতি,মাদক, বাল্যবিবাহ, ধর্মীয় মূল্যবোধ সহ সমাজের অবক্ষয় যাতে না হয়  এমন বিষয়ে আমি সব সময় জিরো টলারেন্সে অবস্থান করেছি । এলাকার  হতদরিদ্র মানুষের জন্য কল্যাণকর কাজ করেছি । মানুষের নায্য অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। আমি যদি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার মানুষের সুখ- দুখের অংশীদার হয়ে কাজ করব ইনশাল্লাহ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হয়ে কাজ করব ।

 পরিশেষে, ঈদ আমাদের সামষ্টিক জীবনে যে মিলন ও শুভবোধের চর্চার দৃষ্টান্ত স্থাপন করে, তা সঞ্চারিত হোক সবার প্রতিদিনের জীবনযাপনে। নিছক আনুষ্ঠানিকতা নয়, ঈদ হোক জীবনকে নবায়ন করার আহ্বান। ঈদের আনন্দ হোক সর্বজনীন ।

Tag
আরও খবর