জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মোঃ আহসান হাবীব বুলবুল


আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করার ইচ্ছা পোষণ করেছেন  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, বাংলাদেশ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা কালীন সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সদস্য, ভাষা সৈনিক এডভোকেট মরহুম  দবিরুল ইসলাম (এম এল) এর জ্যেষ্ঠ পুত্র জননেতা মোঃ আহসান হাবীব বুলবুল। তিনি চার বারের সফল সাবেক চেয়ারম্যান  ১নং পাড়িয়া ইউনিয়ন পরিষদ ও সিনিয়র সহ- সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ বালিয়াডাঙ্গী  উপজেলা শাখা এবং সদস্য ঠাকুরগাঁও জেলা আওয়ামীলীগ।

। চারবারের এই  সাবেক সফল চেয়ারম্যান  নিষ্ঠার সাথে  ইউনিয়ন পরিষদের যাবতীয় দায়িত্ব -কর্তব্য পালন করেছেন । ক্লিন ইমেজের ব্যক্তি হওয়ার কারণে  নিজের ইউনিয়নের বাইরে উপজেলার বিভিন্ন ইউনিয়নে রয়েছে তার সুনাম । বর্ডার সীমান্ত ঘেষা বালিয়াডাঙ্গী উপজেলার প্রান্তিক জনগোষ্ঠীর জীবন-মান উন্নয়নের লক্ষ্যে  আগামী উপজেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করার আগ্রহ প্রকাশ করেছেন । নিজের অভিজ্ঞতার আলোকে উপজেলা 

পরিষদকে আধুনিক ও জনবান্ধব পরিষদ গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন । সংবাদকর্মীদের সাথে একান্ত আলোচনায়  বলেন  - আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থাকাকালীন সময়ে এলাকায় অর্থ- সামাজিক উন্নয়নে ব্যাপক কাজ করেছি  । দুর্নীতি, স্বজন -প্রীতি,মাদক, বাল্যবিবাহ, ধর্মীয় মূল্যবোধ সহ সমাজের অবক্ষয় যাতে না হয়  এমন বিষয়ে আমি সব সময় জিরো টলারেন্সে অবস্থান করেছি । এলাকার  হতদরিদ্র মানুষের জন্য কল্যাণকর কাজ করেছি । মানুষের নায্য অধিকার মানুষকে ফিরিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছি। আমি যদি আগামী উপজেলা পরিষদ নির্বাচনে জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, তাহলে এলাকার মানুষের সুখ- দুখের অংশীদার হয়ে কাজ করব ইনশাল্লাহ । মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে সহযোগী হয়ে কাজ করব ।

Tag
আরও খবর