জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

এবার আর মাঠ ছাড়ছি না বললেন : মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব  মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, “মামলা হামলা যাই হোক এবার আর মাঠ ছাড়ছি না। জনগণ মাঠ ছাড়বে না।”    শুক্রবার (১৪অক্টোবর) বেলা সাড়ে ১১টায় ঠাকুরগাঁও জেলা শহরের কালিবাড়ি নিজ বাসবভনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।   


মির্জা ফখরুল বলেন, “সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা আন্দোলন করছি। সরকার আমাদের নেতাকর্মীদের নামে মামলা দিয়ে গ্রেপ্তার করছে। নতুন করে আরও ২৫ হাজার নেতা কর্মীর নামে মামলা দেওয়া হয়েছে।”    আওয়ামী লীগের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না জানিয়ে মির্জা ফখরুল বলেন, “আগামী নির্বাচন যদি আওয়ামী লীগ সরকারের অধীনে হয়, তাহলে বিএনপি সেই নির্বাচনে অংশ নেবে না। সেই নির্বাচন আমরা করতে দেব না। নির্বাচন হলে তত্ত্বাবধায়ক সরকার বা অন্তর্বর্তীকালীন সরকারেই মাধ্যমে হবে।”    র‌্যাবের ওপর যুক্তরাষ্ট্রে স্যাংশন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “গুম, হত্যা মানবাধিকার লঙ্ঘন করার কারণে র‍্যাবের ওপর স্যাংশন দেওয়া হয়েছে। র‍্যাব তো বাংলাদেশ রাষ্ট্রের একটি প্রতিষ্ঠান। সরকার দ্বারা র‍্যাব নিয়ন্ত্রিত। সরকারই তাদের হুকুম দাতা। র‍্যাব তো কাজই করতে পারে না প্রধানমন্ত্রীর নির্দেশ ছাড়া। যদি স্যাংশন দিতেই হয়, তাহলে সরকার বা প্রধানমন্ত্রীর ওপর দেওয়া উচিৎ।”   


মির্জা ফখরুল বলেন, “বিএনপি একটি লিবারেল ডেমোক্রেসি পার্টি। তারা রাজনীতি করে। সংবিধানের মধ্যে যে নিয়মগুলো আছে তা মেনে রাজনীতি করে। নির্বাচনের মাধ্যমে সংসদে যাওয়ার জন্য রাজনীতি করে। দেশে এখন একটা একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হয়ে গেছে। এ কথাগুলোতে আগে আমরা বলতাম। তাদের যে এখন সহযোগী দল জাতীয় পার্টি, তার প্রধান জিএম কাদেরও বলছেন বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই।”   


এ সময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈয়মুর রহমান, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হামিদসহ বিএনপির অন্য নেতারা। 

Tag
আরও খবর