জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঠাকুরগাঁও জেলার বীজ উৎপাদন কেন্দ্রে পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ


বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কৃষি উন্নয়ন কর্পোরেশনের আওতায় উন্নতর বীজ উৎপাদন এবং উন্নয়ন প্রকল্পের ২০২২-২৩ সালে ঠাকুরগাঁও জেলার বীজ উৎপাদন কেন্দ্রে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ পরিবহন ঠিকাদার নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে।

বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র (বীউ) ঠাকুরগাঁও জেলার শিবগঞ্জের উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঞা সাক্ষরিত উন্মুক্ত পুনঃদরপত্র বিজ্ঞপ্তিতে তথ্য মতে, ২০২২-২৩ সালে বীজ উৎপাদন কেন্দ্রে সংরক্ষিত গম, বোরো ও আমন বীজ পরিবহন ঠিকাদার নিয়োগের সাপেক্ষে একটি দরপত্র দেওয়া হয়। ২৯ সেপ্টেম্বরের দরপত্র নং-০২/২০২২-২৩, যার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা। ১০ অক্টোবর দরপত্র বিক্রয়ের শুরু হয়ে শেষ হয় ১১ অক্টোবর দুপুর ১২টায়। ঐ দিনেই বিকেল ৩ টায় জেলা প্রশাসক ঠাকুরগাঁও এবং উপ-পরিচালক (বীপ্র), বীপ্রকে, বিএডিসি ঠাকুরগাঁও দপ্তরের দরপত্র বাক্সটি দরপত্রের দাতাগণের উপস্থিতিতে খোলা হবে এমন উল্লেখ্য থাকে।

পুনঃদরপত্রে কোনো প্রকার নিয়মনীতির তোয়াক্কা না করে ও দরপত্র দাখিলের আগেই মূল্যায়ন কমিটি ঠিকাদারদের সাথে যোগসাজশে দরপত্রটির ফলাফল স্থগিত করে রেখেছেন বলে অভিযোগ করেছেন মাহবুব ট্রেড্রাসের মালিক ঠিকাদার মাহবুবর রহমান বুলেট।

তিনি অভিযোগ করে বলেন, এর আগেও ২৮ সেপ্টেম্বর দরপত্রের ফলাফল নিয়ে টালবাহানা করে কর্তৃপক্ষ। পরে কর্তৃপক্ষ যোগসাজশ করে দরপত্র বাতিল করে পুনঃদরপত্র আহ্বান করে। এবার ১১ অক্টোবর আবার দরপত্র উম্মুক্ত করার আগেই আমাকে রুম থেকে বের করে দেওয়া হয়। পরে দুজন ঠিকাদারকে ড্র করে তাদেরকে প্রথম ঘোষণা করে আমাকে ২য় ঘোষণা করা হয়। এর পরে সিডিউল দেখতে চাইলে তারা না দেখিয়ে দ্রুত অফিস থেকে বের হয়ে চলে যায়। দরপত্রে ড্র হওয়া দুজন ঠিকাদারের পেছনে দরপত্র মূল্যায়ন কমিটির হস্তক্ষেপ রয়েছে বলে তিনি আরও বলেন, ৫১টি রুটে দুজন ঠিকাদারের পরিবহনের দর কিভাবে মিলে যায়। তারা দুজনেই একই দাম কিভাবে নির্ধারণ করেছে এটাই বোধগম্য নয়। দুজনে ১০% লেস দেখিয়ে দাম নির্ধারণ করে দরপত্র দেয়। আর এখনো কেন দরপত্র মোতাবেক ফলাফল ঘোষণা করে নাই মূল্যায়ন কমিটি। ফলাফল ঘোষণা না করে তারা টালবাহানা করে তাদের পছন্দ মতো ঠিকাদারকে নিয়োগ দিতে পায়তারা করছে। এখন আমি চাই এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত করে আবার পুনঃদরপত্র আহ্বান করা হোক।

এসব বিষয়ে সরাসরি কথা বলার জন্য বীজ উৎপাদন এবং উন্নয়ন কেন্দ্র (বীউ)-এর উপ-পরিচালক তাজুল ইসলাম ভূঞাকে অফিসে পাওয়া যায়নি এবং তার মুঠোফোনও বন্ধ পাওয়া যায়। দরপত্র মূল্যায়ন কমিটির সদস্য সচিব ও সহকারী পরিচালক (বীউ) শ্যামল চন্দ্র দেবনাথ বলেন, আমি নতুন যোগদান করেছি। এসব বিষয়ে আমার খুব বেশি জানা নেই। দরপত্র কমিটির সভাপতি ও বাকি সদস্যদের সাথে যোগাযোগ করতে বলে তিনি বিষয়গুলো এড়িয়ে যান।

Tag
আরও খবর