জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ঠাকুরগাঁওয়ের হরিপুরে আগাম আমন ধান কৃষকের ঘরে, আনন্দিত কৃষকেরা


ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলায় আগাম আমন ধান কাটা শুরু হয়েছে। ধান ঘরে তুলতে আনন্দে মুখ ভরা কৃষক-কৃষাণীদের । অনুকূল আবহাওয়া, পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও এবার বেশি হচ্ছে বলে জানিয়েছে কৃষকরা।

হরিপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের হিসাবে মতে, এবার আমন চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার হেক্টর। কিন্তু লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে চাষ হয়েছে এবার আমন ধান। মোট আমন চাষ হয়েছে ১৬ হাজার ১৩০ হেক্টর জমিতে। চলতি বছরে কৃষকরা উচ্চ ফলনশীল স্বর্ণা, বিরিধান-৩৪, বিনা ১৭, বিরিধান-৫১, বিরিধান-৫২ এবং বিরিধান-৬২-৭২ জাতের ধান বেশি চাষ করেছে। প্রতিটি জাতের ধানের ফলনে লক্ষ্যমাত্রা ছাড়াবে বলে আশাবাদী। কৃষকের উঠানে এই ধান ওঠার পর কাঙ্ক্ষিত দাম পেলে নবান্নের প্রকৃত আনন্দে মেতে উঠবেন এমনটিই আশা করছে  হরিপুর   উপজেলার কৃষকরা। হরিপুর উপজেলার আমগাও ইউনিয়নের নন্দগাঁও (ডাঙ্গী) গ্রামের কৃষক বুলবুল সাংবাদিককে বলেন, ধানের বাম্পার ফলন হয়েছে। ধানের ভালো দাম পেলে লাভবান হবো বলে আমি আশাবাদী। কৃষকেরা চলতি মৌসুমে ধানের বাম্পার ফলনে খুব খুশি। তারা জানান, বোরোর চেয়ে রোপা আমনের চাষে খরচ অনেক কম। তাছাড়া এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় রাসায়নিক সার কম লেগেছে। পোকার আক্রমণ ও রোগবালাই কম থাকায় অন্য বছরের তুলনায় ফলনও বেশি হয়েছে।

এ ব্যাপারে হরিপুর উপজেলা কৃষি অফিসার রুবেল হুসেন জানান, আমন ধানের ফলন বাম্পার হয়েছে। অন্য বছরের তুলনায় এবার উৎপাদন বাড়বে।

Tag
আরও খবর