জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

বালিয়াডাঙ্গীতে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত

বালিয়াডাঙ্গীতে 


ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গীতে  জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। 

আজ বৃহস্পতিবার (৬অক্টোবর) সারাদেশের ন্যায় ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী   উপজেলায় জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। উক্ত দিবসটি পালনের সহিত র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  বালিয়াডাঙ্গী উপজেলা কনফারেন্স রুমে সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমার  এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন  উপজেলা চেয়ারম্যান মোঃআলী আসলাম জুয়েল ।  এছাড়াও জনাব মোহাম্মদ আলী (সভাপতি)উপজেলা আওয়ামীলীগ,   মোঃ মাজহারুল ইসলাম সুজন (সাংগঠনিক সম্পাদক) ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগ , সকল অফিসার, সকল ইউপি চেয়ারম্যান, ইউপি সচিব, ইউপি হিসাব সহকারি ও অন্যান্য অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার  বলেন,জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক অধিকার। আমরা চাই শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন নিশ্চিত করতে হবে। সঠিক তথ্যে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নে বাজেট সঠিক ভাবে বাস্তবায়নের সহায়তা করবে মর্মে মন্তব্য করেন।।

Tag
আরও খবর