জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা সোহেল মাহমুদ রঞ্জুর লিফলেট বিতরণ

সিরাজগঞ্জে ধানের শীষে ভোট চেয়ে বিএনপি নেতা সোহেল মাহমুদ রঞ্জুর লিফলেট বিতরণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সিরাজগঞ্জে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা ও দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে এ লিফলেট বিতরণ করা হয়।

‎

‎শুক্রবার (১০ অক্টোবর) বিকালে সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নে সিরাজগঞ্জ জেলা বিএনপি'র উপদেষ্টা বিশিষ্ট শিক্ষানুরাগী এস. এম সোহেল মাহমুদ রঞ্জুর নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়েছে।

‎

‎লিফলেট বিতরণ কালে সোহেল মাহমুদ রঞ্জু বলেন, “আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ-২ আসনে বিএনপি স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু ধানের শীষের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেবেন। তিনি দীর্ঘদিন ধরে সিরাজগঞ্জের সার্বিক উন্নয়নে কাজ করে যাচ্ছেন এবং জনগণের কল্যাণে নিজেকে নিবেদিত রেখেছেন। তিনি নির্বাচিত হলে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচিত হবে। এ সময় তিনি আরো বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা ঐক্যবদ্ধ। ৩১ দফা হচ্ছে ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মানের রূপরেখা। বিএনপি জনগনের প্রত্যক্ষ ভোটে জয়লাভ করে সরকার গঠন করলে ৩১ দফার ভিত্তিতে দেশ ও সরকার পরিচালিত হবে। গড়ে উঠবে সুখি, সমৃদ্ধ ও শক্তিশালি গনতান্ত্রিক বাংলাদেশ। যেখানে মানুষের ভোটাধিকার নিশ্চিত হবে, গণমাধ্যমের স্বাধীনতা থাকবে। বিশেষ করে জনগণের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এ লিফলেট বিতরণ'।

‎

‎এসময় উপস্থিত ছিলেন, বহুলী ইউনিয়ন বিএনপি নেতা জিয়া, স্বপন, আলামত, ইউনিয়ন  যুবদলের সদস্য সচিব মামুন, সিনিয়র যুগ্ন আহবায়ক পিন্টু,  ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাজমুল হুদা, সদস্য সচিব রাজু, ছাত্রনেতা সানী রোমান, আরাফি, মুন, জাহিদ প্রমুখ।

আরও খবর