জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন

সিরাজগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের ৫ দফা দাবিতে মানববন্ধন


বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে ৫ দফা দাবিতে  মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার  (৫ অক্টোবর) সকাল ১০.৩০ মিনিটে সিরাজগঞ্জ সালেহা ইসহাক সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে সংগঠনের সাধারণ সম্পাদক ও সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক তৈমুর হাসান এর নেতৃত্বে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নিম্নলিখিত ৫ দফা দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তৃতা বলেন,দীর্ঘদিন ধরে শিক্ষক সমাজ অবহেলিত হয়ে আসছে।শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও তাদের প্রাপ্য সম্মান ও সুযোগ সুবিধা থেকে আমরা বঞ্চিত। বক্তৃতারা আরও বলেন,শিক্ষা হলো জাতির মেরুদন্ড । আর সেই মেরুদন্ডকে সুদৃঢ করতে হলে  শিক্ষকদের যথাযথ মর্যাদা দিতে হবে।বর্তমান সময়ের শিক্ষা ব্যবস্থা নানা চ্যালেঞ্জ দেখা দিয়েছে। এসব চ্যালেঞ্জ মোকাবেলা করতে হলে সরকারকে দ্রুত কার্যকর উদ্যোগ নিতে হবে। আমাদের ৫ দফা দাবি হলো মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের যথাযথ সম্মান ও মর্যাদা দেওয়া। 

এসময় উপস্থিত ছিলেন,বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (চলতি দায়িত্ব)খন্দকার আল মামুন, 

বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয় সহকারী প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মহসিন নূরী,সালেহা ইসহাক সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের (সিনিয়র শিক্ষক) জেসমিন আক্তার,সালেহা ইসাহাক সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের (সহকারী শিক্ষক) সৈয়দ মাকসুদুল হাসান,সিনিয়র শিক্ষক জাহিদ হাসান সহ সহকারী শিক্ষক ও শিক্ষিকা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,৫ দফা দাবিসমূহ হলো:

(ক) স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা। (খ) সরকারি মাধ্যমিক সহকারী শিক্ষকের এন্ট্রি পদ ৯ম গ্রেডে উন্নীত করে ৪ স্তরীয় পদসোপান বাস্তবায়ন।

(গ) অনতিবিলম্বে উপ-পরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণ এবং মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র মর্যাদা রক্ষা।(ঘ) বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূন্যপদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন।(ঙ) বকেয়া সিলেকশন গ্রেডে ও টাইমস্কেল মুঞ্জুরীর আদেশ প্রদান।

আরও খবর