জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

ন্যায় প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে:-বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান…

ন্যায় প্রতিষ্ঠা এবং মানবাধিকার রক্ষায় সবাইকে সচেতন হতে হবে:-বিএনপি নেতা মির্জা মোস্তফা জামান…

গণমানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখে সিরাজগঞ্জে উদযাপিত হলো ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী…

গণমানুষের অধিকার রক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকারকে সামনে রেখে সিরাজগঞ্জে উদযাপিত হলো ‘আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন’-এর ৭ম প্রতিষ্ঠাবার্ষিকী।সোমবার(৭ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের একটি মিলনায়তনে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর অতিথিদের অংশগ্রহণে কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান। তিনি তাঁর বক্তব্যে বলেন, “মানবাধিকার সুরক্ষা ও ন্যায়বিচার প্রতিষ্ঠা শুধু সংগঠনের কাজ নয়; এটি প্রতিটি সচেতন নাগরিকের দায়িত্ব। রাষ্ট্র ও সমাজে ন্যায় প্রতিষ্ঠা করতে হলে আইন মেনে চলা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া জরুরি।”

তিনি আরও বলেন, “তরুণ প্রজন্মকে সমাজে ন্যায় ও মানবিকতার সংস্কৃতি গড়ে তুলতে এগিয়ে আসতে হবে। এই ফাউন্ডেশন সাধারণ মানুষের মধ্যে আইন সচেতনতা বৃদ্ধিতে যে ভূমিকা রাখছে তা প্রশংসনীয়। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠার লড়াই দীর্ঘ সময়ের, এটি ধৈর্য, ত্যাগ ও অবিরাম প্রচেষ্টার ফল।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও অন্যান্য বক্তারা ফাউন্ডেশনের বিভিন্ন কার্যক্রমের সাফল্য তুলে ধরেন এবং ভবিষ্যতে মানবাধিকার সুরক্ষায় আরও বিস্তৃত কর্মপরিকল্পনার আহ্বান জানান।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত একটি বর্ণাঢ্য আয়োজনে এতে ফাউন্ডেশনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের সভাপতি মোঃ আব্দুল্লাহ সেখ। এছাড়াও বক্তব্য রাখেন সহ-সভাপতি মোঃ আমজাদ হোসেন, মোঃ জুলফিকার আলি, মোঃ শাহজামাল, সাধারণ সম্পাদক মোঃ হবিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন, মোঃ তুহিন, মোঃ সজীব খান, মোঃ শিবলী প্রমুখ।

সামাজিক ন্যায়বিচার ও মানবাধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হোক—এ প্রত্যাশা জানিয়েছেন অংশগ্রহণকারীরা।

আরও খবর