নাঙ্গলকোট উপজেলা নিষিদ্ধ ছাত্রলীগ সাধারণ সম্পাদক গ্রেফতার দিনাজপুরে ১ কোটি ১৪ লাখ টাকা আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে ‘শাহীন স্টোরের’ বিরুদ্ধে মামলা শ্যামনগরে গাছ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন নাগেশ্বরীতে ৬৩ পূজামণ্ডপের জন্য তৈরি হচ্ছে প্রতিমা: নিরাপত্তায় পুলিশের বিশেষ নজর ও পরিদর্শন শিল্পবর্জ্য ও দূষণের কারণে সুপেয় পানি কমছে : পানি সম্পদ মন্ত্রী জয়পুরহাটে মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটির অভিষেক ও শপথ কৃষকরাই দেশ গড়ার যোদ্ধা: রাষ্ট্রপতি লাখাইয়ে উর্ধ্বমুখী নিত্যপণ্যের দাম,অস্তিরতায় নিম্ন আয়ের মানুষ। জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী আশাশুনি হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করনে নতুন ভবনের সয়েল টেস্ট উদ্বোধন তা’মীরুল মিল্লাতে আলিমে ভর্তি নিয়ে ভোগান্তির অভিযোগ, নির্বাচিত হয়েও ভর্তি হতে পারেননি অনেকে! দিনাজপুরে সম্ভাবনাময় পর্যটন শিল্পের জন্য দ্রুত পদক্ষেপ নেয়ার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের পীরগাছায় ছেলের হাতে বাবা খুন, ফাঁসির দাবিতে মানববন্ধন ১৬ বছরে পদার্পণ লালপুর উপজেলা প্রেস ক্লাব পীরগাছায় আল হাজরা ইয়াতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ী প্রদান উপলক্ষে তাফসির মাহফিলের প্রস্তুতি ও সুধী সমাবেশ কবিরহাটে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা শেরপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী জরিপ-এর প্রশিক্ষণ উদ্বোধন ঈশ্বরগঞ্জে নারী ও কন্যা শিশুর সহিংসতা নিরসনে আলোচনা সভা রূপালী ব্যাংকের গোপীনাথপুর শাখার নতুন ভবনের উদ্বোধন

হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় আবারও কারাগারে সাবেক এমপি আজিজ


হত্যাচেষ্টা ও বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সাবেক এমপি ডা. আব্দুল আজিজকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার দুপুরে দিকে তার বিরুদ্ধে এ রায় দেয় সিরাজগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি হুমায়ুন কবির কর্নেল।


মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে তাড়াশ উপজেলার জিকেএস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে জড়ো হয় ছাত্ররা। এ সময় সাবেক এমপি আব্দুল আজিজসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা লাঠি সোটা, বিদেশি পিস্তল, লোহার রড, ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ছাত্রদের উপর হামলা চালায়। হামলায় সমন্বয়ক সাব্বির খন্দকারসহ বেশ কয়েকজন ছাত্র আহত হয়।


এ ঘটনায় সাব্বির খন্দকারের বাবা সাইফুল খন্দকার বাদী হয়ে আব্দুল আজিজকে প্রধান আসামি করে আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে তাড়াশ থানায় মামলা দায়ের করেন। এই মামলায় আব্দুল আজিজকে গ্রেপ্তার দেখিয়ে আজ আদালতে পাঠায় পুলিশ পরে বিচার ওমর ফারুক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।


সাবেক এমপি আব্দুল আজিজকে আদালতে পাঠানো আবেদনে পুলিশ উল্লেখ করেছে, আসামি আব্দুল আজিজসহ আসামিরা বৈষম্যবিরোধী ছাত্রদের ভয়ভীতি দেখিয়ে তাদের উপর এলোপাতাড়ি মারধর করে। এটি প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। অধিকতর তদন্তের স্বার্থে আব্দুল আজিজকে কারাগারে আটক রাখা একান্ত প্রয়োজন। পরে আদালতের বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন।

উল্লেখ্য, সিরাজগঞ্জ-৩ আসনের বিএনপি মনোনীত সাবেক এমপি আব্দুল মান্নান তালুকদারের গাড়ি বহরে হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় দায়ের করা মামলায় গত ৩ ফেব্রুয়ারি রাতে ঢাকার কলাবাগান থেকে সাবেক এমপি আব্দুল আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব সদস্যরা।


গতকাল মঙ্গলবার রাতে আব্দুল আজিজ সিরাজগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি পায়। তিনি কারাগারের বাইরে আসলে বিক্ষুব্ধ ছাত্ররা তাকে মারধর করে সিরাজগঞ্জ সদর থানায় হস্তান্তর করে।

আরও খবর