জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

চরআত্রায় ৮ বছরের শিশুকে ধ/র্ষ/ণ করে কচুরিপানায় চাপা : ধামাচাপার চেষ্টায় স্থানীয় প্রভাবশালীদের

শনিবার (১৮ অক্টোবর) সকালে শরীয়তপুরের নড়িয়া উপজেলার চরআত্রা ইউনিয়নের ৭নং ওয়ার্ডে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্রে জানা যায়, ৮ বছরের এক মাদ্রাসাছাত্রীকে সোবাহান দাড়িয়া নামের এক বৃদ্ধ ধ/র্ষ/ণ করে কচুরিপানার নিচে ফেলে রাখে।

ঘটনাস্থলে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে শিশুটি মাদ্রাসা থেকে ফিরে গোসল করতে যায়। এ সময় সোবাহান দাড়িয়া তার পিছু নেয় এবং ধনিচা ক্ষেতের মাঝখানে নিয়ে শিশুটিকে জোরপূর্বক ধ/র্ষ/ণ করে। পরে শিশুটি চিৎকার না করতে পারে সেজন্য তার মুখে কাপড় গুঁজে দেয় এবং মৃ/ত ভেবে কচুরিপানার নিচে চাপা দেয়।

এরপর স্থানীয় কয়েকজন মহিলা গোসল করতে গিয়ে শিশুটিকে দেখতে পান এবং দ্রুত উদ্ধার করেন। খবর পেয়ে এলাকার লোকজন ঘটনাস্থলে এসে অভিযুক্ত সোবাহান দাড়িয়াকে আটক করে ভুট্টো মালতের বাড়িতে বেঁধে রাখে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদে সে অপরাধের কথা স্বীকার করে।

তবে অভিযোগ উঠেছে, এলাকার কিছু প্রভাবশালী ব্যক্তি ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। তারা শিশুটির পরিবারকে থানায় অভিযোগ না করতে চাপ দিচ্ছেন এবং অভিযুক্তকে রাজন মুন্সীর জিম্মায় ছেড়ে দিয়েছেন। প্রভাবশালীরা দাবি করেন, “মেডিকেল রিপোর্ট ছাড়া মামলা করা যাবে না।”

পরবর্তীতে শিশুটিকে চিকিৎসার জন্য নারায়ণগঞ্জে পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

এদিকে ভুক্তভোগী পরিবার ভয় ও সামাজিক চাপে পুলিশের কাছে যাওয়ার সাহস পাচ্ছে না বলে জানা গেছে।

Tag
আরও খবর