জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে : জ্বালানি মন্ত্রী হাম উপসর্গে ঝরে গেল আরো ৯ শিশুর প্রাণ, আক্রান্ত ১৩৪১ আদমদীঘির চাঁপাপুর ইউপির চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিটলুর কর্মী সমাবেশ মোংলা নদীতে ভালোবাসার ফুল ছিটিয়ে বিশ্ব নদী দিবস পালন পাঁচবিবিতে শশা ক্ষেতে টানা বৈদ্যুতিক ফাঁদে যুবকের মৃত্যু বাঘায় জামায়াতে ইসলামীর দাওয়াতী গণসংযোগ সাংবাদিকতা কি অন্য সাংবাদিকের নিন্দা করার নাম? বারইয়ারহাট জুয়েলারি ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন, সভাপতি আজাদ; সম্পাদক রাকিব ব্যক্তির উন্নয়ন নয় দেশের উন্নয়নে কাজ করে বিএনপি-নুরুল আমিন এমপি প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত পরকীয়ার অভিযোগে হামলায় গুরুত্বর আহত অভিযুক্ত, বাড়িতে আগুন দিল বিক্ষুব্ধ জনতা ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৪৩২ বরিশাল থেকে দেশজুড়ে ভ্রমণ-চার তরুণ উদ্যোক্তার হাত ধরে তৈরি হচ্ছে নতুন ট্রাভেল কমিউনিটি আজকের শিশুরাই আগামীতে পরিবার ও দেশের জন্য সম্মান বয়ে আনবে - এমপি ডা. জীবন ‎মোংলায় ১৫০ শিক্ষার্থীর মাঝে বাঙালি ফাউন্ডেশনের শিক্ষা উপকরণ বিতরণ লাখাইয়ে দুর্গাপূজাকে সামনে রেখে মনের মাধুরী দিয়ে প্রতিমা তৈরি করেছেন কারিগররা। যাত্রাবিরতির দাবিতে মির্জাগঞ্জ স্টেশনে মানববন্ধন বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত : প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের দোসরদের গ্রেফতার করলেই পুরস্কার: স্বরাষ্ট্রমন্ত্রী কুতুবদিয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধের বিজ্ঞপ্তি

নড়িয়ায় বেগম জিয়ার সুস্থতা কামনায় মাদ্রাসা ছাত্রীদের দোয়া

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নের বাহির কুশিয়া সুফিয়া বেগম মহিলা মাদ্রাসার উদ্যোগে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) বাদ যোহর আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও শরীয়তপুর জেলা সভাপতি শফিকুর রহমান কিরণ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নড়িয়া উপজেলা বিএনপির উপদেষ্টা হাজী মোঃ সেলিম মৃধা এবং সঞ্চালনা করেন নড়িয়া উপজেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত।

প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব শফিকুর রহমান কিরণ বলেন, "বেগম খালেদা জিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক। তার মুক্তি ও সুস্থতার জন্য দোয়া করতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারে আমাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।"

মাদ্রাসার ছোট ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, "তোমরা এ দেশের ভবিষ্যৎ। তোমাদের ছোটবেলা থেকেই ভালো অভ্যাস গড়ে তুলতে হবে। পড়াশোনা এবং দোয়া-ইবাদত নিয়মিত চালিয়ে যাও। বড় হয়ে তোমরা সবাই আল্লাহর পথে চলবে এবং সৎ মানুষ হয়ে সমাজের সেবা করবে। সবসময় ভালো কাজে মন দেবে এবং মা-বাবার কথা শুনবে। মনে রাখবে, তোমাদের মাধ্যমে আমাদের দেশ আরও সুন্দর হয়ে উঠবে।"

এছাড়া তিনি বেগম সুফিয়া বেগম মাদ্রাসার দ্বিতীয় তলার ভবনটি বেগম জিয়ার নামে নামকরণ করার প্রস্তাব রাখেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নড়িয়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাষ্টার শাহিন হাওলাদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হাওলাদার, জুয়েল ভূইয়া, সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আজিজুর রহমান হরমুজ মুন্সী, মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা হক মনি, ছাত্রদলের সাবেক সভাপতি নোমান চোকদার, মনির হাওলাদার, ডিঙ্গামানিক ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল খান, সাধারণ সম্পাদক সালাহউদ্দিন খান, ঘড়িষার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাষ্টার হেলালউদ্দিন, ঘড়িষার ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক জসিম ঢালী, শহীদ জিয়া পরিষদের সভাপতি আলাউদ্দিন মোল্লা, সেচ্ছাসেবক দলের উপজেলা সাংগঠনিক সম্পাদক সজিব হাসান বাবু, ঘড়িষার ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সদস্য সচিব জীবন মোল্লা, ছাত্রদলের সভাপতি ইমরান সরদার, নড়িয়া কলেজ শাখার সভাপতি রাজন মাহমুদ, সাবেক ছাত্রদল সভাপতি চরআত্রা ইউনিয়ন রাজন মুন্সী, ইউক্রেন শাখা বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানের শেষে মাদ্রাসার ছোট ছাত্রীদের নিয়ে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দেশের শান্তি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

আরও খবর