জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কারিতাসের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সমন্বয় সভা


শ্যামনগরে কারিতাসের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সমন্বয় সভা   

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ  মঙ্গলবার (৩ জুন) সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কারিতাস খুলনা অঞ্চলের অধিনে শ্যামনগর উপজেলা অফিসার্স ক্লাব হল রুমে বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের জলবায়ু প্ররোচিত অভিবাসন ও আধুনিক দাসত্ব প্রকল্পের আওতায় অভিবাসন, আধুনিক দাসত্ব এবং পাচারের শিকার ব্যক্তি ও তার পরিবারের অধিকার ও মর্যাদা রক্ষায়  বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে  ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

 শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুনের সভাপতিত্বে  ত্রৈমাসিক সমন্বয় সভায় সরকারি নিজ নিজ দপ্তরের কার্যাবলী নিয়ে অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো: নাজমুল হুদা,  উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন,  উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো: শাকির হোসেন,  উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো: হুমায়ুন কবির,  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মিনা হাবিবুর রহমান,  ওসিসি প্রোগ্রাম অফিসার   প্রনব বিশ্বাস। সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কারিগরি শিক্ষার প্রতি গুরুত্বারোপ করেন।  

 এছাড়াও বুড়িগোয়ালিনী, রমজাননগর ও মুন্সিগঞ্জ  ইউনিয়ন পরিষদের প্রতিনিধি বৃন্দ সহ ইউনিয়নে কার্যরত সরকারী বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সোসাল মিডিয়া প্রতিনিধি সমন্বয় সভায় অংশগ্রহন করেন। সভায় ইউনিয়নে অভিবাসন, আধুনিক দাসত্ব ও  মানব পাচারের বর্তমান অবস্থা, ভিকটিম ব্যক্তি ও তার পরিবারের প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য  সহ অন্যান্য বিষয়ে আলোচনা করা হয়।

কারিতাসের প্রজেক্ট অফিসার  মি: এন্ড্রিকো মন্ডলের  উপন্থাপনায় বাংলাদেশ ও ভারতের সুন্দরবন অঞ্চলের মানুষের দূর্যোগ প্ররোচিত অসহায়ত্ব এবং তা কাটিয়ে ওঠার জন্য বিকল্প কর্মসংস্থান কল্পে কারিতাসের কাজ সম্পর্কে তুলে ধরা হয়।   অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন মি: সুজন সেন, মি: এলিয়াস তরফদার ও মিস মার্থা দাস সহ প্রমূখ।

ছবি- শ্যামনগরে  কারিতাসের উদ্যোগে বিভিন্ন দপ্তরের সমন্বয় সভায় সভাপতির বক্তব্য রাখছেন ইউএনও রণী খাতুন।  



Tag
আরও খবর