জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

জ্যৈষ্ঠে জামাইষষ্ঠী: সাতক্ষীরায় উৎসবের আনন্দ, আম আর আত্মীয়তার বন্ধনে মধুময় মিলনমেলা

"বারো মাসে তেরো পার্বণ"এটি শুধু প্রবাদ নয়, বরং বাঙালি জীবনের ছন্দ ও সংস্কৃতির প্রতিচ্ছবি। সেই তেরো পার্বণের অন্যতম একটি প্রাণবন্ত উৎসব হলো জামাইষষ্ঠী, যা সাতক্ষীরায় পালিত হয় এক বিশেষ আভিজাত্য, আন্তরিকতা ও ঐতিহ্যের আবহে।সনাতন ধর্মে জ্যৈষ্ঠ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর ব্রত পালনের মধ্য দিয়ে শুরু হয় জামাইষষ্ঠীর আনুষ্ঠানিকতা। প্রাচীন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মা ষষ্ঠীর আশীর্বাদে কন্যা সন্তানের দাম্পত্য জীবন ও মাতৃত্ব সুরক্ষিত হয়। শাশুড়িরা জামাইয়ের মঙ্গল কামনায় ব্রত পালন করেন এবং মা ষষ্ঠীর চরণে প্রার্থনা জানান এ ব্রত আবার এক ঐতিহাসিক কাহিনির উপর প্রতিষ্ঠিত।যেখানে মিথ্যা অপবাদে পীড়িত হয়ে ষষ্ঠী দেবী এক নারীকে অভিশাপ দেন, এবং পরে তার অনুশোচনার ফলেই পূজার প্রথা চালু হয়।এ বছর জামাই ষষ্ঠী পালন হচ্ছে ১ জুন রবিবার।জামাইষষ্ঠীর সবচেয়ে আকর্ষণীয় দিক হচ্ছে ভোজন-আয়োজন। সাতক্ষীরায় এই উৎসব ঘিরে শ্বশুরবাড়িতে তৈরি হয় এক রাজকীয় ভোজন। আদর্শ জামাইষষ্ঠী থালাতে যা যা থাকে:শুক্তো,গরম ভাত ও ঘি,আমের টক ডাল,পোলাও,ইলিশ মাছ ভাজা,খাসি বা পাঁঠার মাংস,ছানার পায়েস,রসগোল্লা, দই ও মিষ্টি এবং অবশ্যই  সাতক্ষীরার বিখ্যাত গোপালভোগ ও হিমসাগর আম।শুধু খাওয়া দাওয়াতেই থেমে থাকেন না শ্বশুর-শাশুড়িরা। জামাইয়ের হাতে তুলে দেওয়া হয় নতুন জামাকাপড়, ধুতি-পাঞ্জাবি, সুগন্ধি, এমনকি দামী উপহারও।সাতক্ষীরা জেলা বাংলাদেশের অন্যতম শীর্ষ আম উৎপাদনকারী অঞ্চল। জ্যৈষ্ঠ মাস অর্থাৎ আমের প্রধান মৌসুমেই জামাইষষ্ঠী পড়ে যাওয়ায় আম হয়ে উঠেছে এই উৎসবের অবিচ্ছেদ্য অংশ।বিশেষ করে হিমসাগর, গোপালভোগ, ল্যাংড়া ও আম্রপালি এই জাতের আম জামাইয়ের পাতে না থাকলে যেন ষষ্ঠীর পূজা পূর্ণ হয় না! অনেক শ্বশুরবাড়িতে জামাইয়ের জন্য আলাদা করে পাঠানো হয় পাকা আম ও ফলের প্যাকেট। শুধু সামাজিক রীতি নয় বরং পারিবারিক সম্পর্কের মাধুর্য বাড়ানোর এক উপায়।
এক সময়ের সমাজে বাল্যবিবাহ ও সতীদাহ ছিল স্বীকৃত প্রথা। স্বামীর দীর্ঘ জীবন তখন কন্যার জীবনের নিশ্চয়তা ছিল। তাই জামাই ষষ্ঠীর মূল উদ্দেশ্য ছিল জামাইয়ের দীর্ঘায়ু ও সুস্থতার জন্য প্রার্থনা।জামাইষষ্ঠী ছিল সেই প্রতীক্ষা ভাঙার, দেখা হওয়ার ও পুনর্মিলনের সামাজিক স্বীকৃতি।
এইভাবে জামাইষষ্ঠী শুধু এক ভোজ নয়, বরং একটি গভীর সামাজিক বার্তাবাহী উৎসব, যেখানে মেয়ের ভবিষ্যতের জন্য প্রার্থনা লুকিয়ে আছে।সাতক্ষীরার জামাইষষ্ঠী কেবল একটি পারিবারিক আনুষ্ঠানিকতা নয়, এটি এক সামাজিক মিলনমেলা। জামাই ও শ্বশুরবাড়ির আত্মীয়রা একত্রিত হন, দীর্ঘদিনের দূরত্ব ঘোচে। সম্পর্ক হয় আরও মজবুত।বিভিন্ন গ্রামে পাড়াপড়শিদের মধ্যে আয়োজন হয় জামাইয়ের জন্য ছোটখাটো শোভাযাত্রা বা গান-বাজনার আসরও।জামাইষষ্ঠী উৎসব শুধু জামাইকে ঘিরে নয়, বরং মেয়ের কল্যাণ, পরিবারিক বন্ধন, মাতৃত্বের সম্ভাবনা ও সামাজিক সম্পর্কের পুনঃসংযোগের প্রতীক।সাতক্ষীরার জামাইষষ্ঠী উৎসব তাই শুধু আম ও মিষ্টির স্বাদ নয় এটি বাঙালির আন্তরিকতা, ইতিহাস ও সংস্কৃতির এক মহার্ঘ প্রকাশ

Tag
আরও খবর