জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির দরগাহপুরে কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙে ৪০০ বিঘা মৎস্য ঘের প্লাবিত, ২০ লাখ টাকার ক্ষতির আশঙ্কা





সাতক্ষীরার আশাশুনি উপজেলার দরগাহপুর ইউনিয়নের সুবেদখালী এলাকায় কপোতাক্ষ নদের তীরে নির্মিত রিং বাঁধ ভেঙে প্রায় ৪০০ বিঘা জমির মৎস্য ঘের প্লাবিত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন স্থানীয় চাষিরা।


বুধবার (২৮ মে) দুপুরের জোয়ারের চাপে নদী খননের সময় তৈরি হওয়া অস্থায়ী রিং বাঁধটি হঠাৎ ভেঙে পড়ে এবং আশপাশের বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে যায়।


দরগাহপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসাদুজ্জামান মুকুল বলেন, "রিং বাঁধ ভেঙে যাওয়ায় ৪০০ বিঘারও বেশি মৎস্য ঘের পানিতে তলিয়ে গেছে। এতে মৎস্য চাষিরা বিপুল ক্ষতির মুখে পড়েছেন।"


স্থানীয় বাসিন্দা রহমত আলী জানান, "জোয়ারের তোড়ে আমার বাড়ির পাশের বিশাল একটি অংশ ভেঙে পড়ে, সেখান দিয়ে পানি ঢুকে পড়ে। রাতের জোয়ার আরও বড় হতে পারে। তার আগেই ভাঙন ঠেকানো না গেলে ওয়াপদা সড়ক ভেঙে পুরো ইউনিয়ন প্লাবিত হতে পারে।"


পাউবোর উপ-সহকারী প্রকৌশলী জহিরুল ইসলাম বলেন, "এটি মূল বাঁধ নয়, বরং কপোতাক্ষ নদ খননের সময় সৃষ্ট একটি রিং বাঁধ। দুপুরে জোয়ারের চাপে বাঁধটি ভেঙেছে বলে খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মেরামতের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।"


আশাশুনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায় বলেন, "রিং বাঁধ ভাঙার খবর পেয়েই পানি উন্নয়ন বোর্ডসহ উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সহায়তার ব্যবস্থা নেওয়া হবে।"


ক্যাপশন:

আশাশুনির দরগাহপুর এলাকায় কপোতাক্ষ নদের রিং বাঁধ ভেঙে প্রবল পানির ঢল।





Tag
আরও খবর