জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

সুন্দরবন ও বন্যপ্রানী সুরক্ষায় ভিটিআরটি ও বাঘবন্ধুদের প্রশিক্ষণ কর্মশালা

সুন্দরবন ও বন্যপ্রানী সুরক্ষায় ভিটিআরটি ও বাঘবন্ধুদের প্রশিক্ষণ কর্মশালা

রনজিৎ বর্মন  শ্যামনগর উপজেলা প্রতিনিধি ঃ প্রাকৃতিক দূর্যোগ সহ অন্যান্য দূর্যোগ থেকে আমাদের বাঁচিয়ে রেখেছে প্রকৃতি ও পরিবেশ। প্রকৃতিকে বাঁচিয়ে আমাদের সবকিছু করতে হবে। প্রকৃতির প্রতি যেমনটাই অত্যাচার করা হবে ঠিক তেমনটাই আমাদের ফেরত দিবে। এসব কথা গুলি বলছিলেন বুধবার(২৮মে) বেলা ১২টায় সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় ওয়াইল্ডটিমের আয়োজনে সুন্দরবন সংলগ্ন বরষা রিসোর্টে ভিটিআরটি ও বাঘবন্ধুদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মোছা ঃ রণী খাতুন। তিনি বলেন সুন্দরবনের বাঘ আমাদের অন্যান্য সম্পদ। বাঘের কারণে সুন্দরবন টিকে আছে। বাঘ না থাকলে সুন্দরবন টিকে থাকত না। পরবর্তী প্রজন্মকে রক্ষা করতে প্রকৃতি ও পরিবেশকে সুরক্ষা করার কথা বলেন।  তিনি সকলকে প্রাণ বৈচিত্র্য রক্ষায় এগিয়ে আসার আহব্বান জানান।

প্রশিক্ষণ কর্মসূচিতে সম্মানিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আব্দুল্লাহ আল রিফাত। অতিথি হিসাবে বক্তব্য রাখেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বাঘবন্ধু রনজিৎ বর্মন। স্বাগত বক্তব্য রাখেন ওয়াইল্ডটিম সাতক্ষীরার প্রোগ্রাম অফিসার সনজিৎ কুমার মন্ডল।

প্রশিক্ষণ কর্মসূচিতে প্রশিক্ষক হিসাবে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের সমন্বয়কারী মোঃ আবু জাফর। প্রশিক্ষণ সহায়ক হিসাবে বক্তব্য রাখেন ওয়াইল্ডটিমের ফিল্ড এ্যাসিট্যান্ট গোলাম মোস্তফা।

বক্তারা ভিটিআরটি ও বাঘবন্ধুদের সরকারি সহায়তা প্রাপ্তি, সুন্দরবন সংলগ্ন এলাকায় জেলে, বাওয়ালী, মৌয়ালী সহ অন্যান্য পেশাজীবিদের বন্য প্রাণী দ্বারা আহত হলে বা সকলের চিকিৎসার জন্য দশ শয্যার একটি হাসপাতাল নির্মানের দাবী জানান।

প্রশিক্ষণ পরবর্তী প্রায় একশত জন ভিটিআরটি ও বাঘবন্ধুদের সুন্দরবন ও বন্যপ্রাণি সুরক্ষায় ফাস্টএইড বক্স, জ্যাকেট, টি শার্ট, টুপি, হাতমোজা, ব্যানার, ত্রিপল, হ্যান্ড মাইক, রেজুলেশন বুক সহ অন্যান্য কিছু প্রদান করা হয়।

জানা যায় বাংলাদেশ সুন্দরবন ও এর আশেপাশে গ্রাম গুলোতে বাঘ/বন্যপ্রাণীর মানুষের দ্বন্দ্ব নিরসনে প্রাথমিক ব্যবস্থাপক হিসেবে কাজ করছে ভিটিআরটি ও বাঘবন্ধু সদস্যবৃন্দ। একই সাথে গ্রাম গুলোতে সুন্দরবন ও বাঘ সুরক্ষায় ও বাঘ/বন্যপ্রাণীর মানুষের দ্বন্দ্ব নিরসনে গণসচেতনতা বৃদ্ধি করছে।

প্রশিক্ষণ কর্মসূচিতে গত একবছরে লোকালয়ে আসা বন্য প্রাণীকে সুন্দরবনে সুস্থ ও স্বাভাবিকভাবে ফেরত পাঠানো ভিটিআরটি সদস্যবৃন্দকে পুরস্কার প্রদান করা হয়। এছাড়া প্রশিক্ষণ কর্মসূচিকে প্রাণবন্ত করতে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন ও পুরস্কার প্রদান করা হয়।

ছবি- শ্যামনগরে সুন্দরবন ও বন্যপ্রানী সুরক্ষায় ভিটিআরটি ও বাঘবন্ধুদের প্রশিক্ষণ কর্মশালায় উপকরণ প্রদান করছেন প্রধান অতিথি ইউএনও রণী খাতুন।


 
 

Tag
আরও খবর