জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে বন্ধন হাসপাতালে চিকিৎসার অবহেলায় শিশুর মৃত্যু, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের  দাবি

কালিগঞ্জে বন্ধন হাসপাতালে চিকিৎসার অবহেলায় শিশুর মৃত্যু, তদন্ত ও ব্যবস্থা গ্রহণের  দাবি 



কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বন্ধন হাসপাতালে চিকিৎসা অবহেলার কারণে সদ্য প্রসূত এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কাছে লিখিত অভিযোগ করেছেন শিশুর বাবা মো. মোস্তাকিম বিল্লাহ। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার রামনগর গ্রামের মোস্তাকিমের স্ত্রী মনিরার প্রসব বেদনা শুরু হলে শনিবার (২৪ মে) বিকাল ৪টায় কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের বন্ধন হাসপাতালে ভর্তি করে। ভর্তির পূর্বে কর্তৃপক্ষ প্রসূতির সকল সেবা নিশ্চিত করার কথা বলেন। কিন্তু ভর্তির পর থেকে শুরু করে সারারাত্রে ডাক্তার বা নার্সের কোন সেবা তারা পায়নি। বার বার ডাক্তার এবং নার্সের আবেদন করলে একজন আয়া কয়েকবার এসে দেখে যায় কিন্তু প্রসুতি যন্ত্রনায় মনিরা ছটফট করলেও তারা কোন প্রকার সেবা দিতে পারিনি। প্রসব বেদনায় কাঁদরাতে থাকলে সিজারিয়া অপারেশনের দাবি জানালে তারা ডাক্তার নেই বলে জানায় এবং একপর্যায়ে রাত্র ৩টা ৩০ মিনিটের দিকে ডাক্তার আসছে বলে আশ্বস্ত করে কিন্তু  শেষ পর্যন্ত কেউ আসেনি। প্রসব যন্ত্রনায় ছটফট করতে করতে একপর্যায়ে সোমবার (২৫ মে) ভোর ৪টার পরে শিশুটি জন্মগ্রহন করে কিন্তু জন্মের পর পরই সদ্যজাত শিশুটির চিকিৎসা সেবা দেওয়ার মতো ডাক্তার, নার্স ও প্রয়োজনীয় সরঞ্জামাদি এবং অক্সিজেন না থাকায় শিশুটি মারা যায়। ভুক্তভোগী জানান শিশু মৃত্যুর পর হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় শিশুটির মৃত্যু হয়েছে দাবী করলে হাসপাতালের পরিচালকসহ সংশ্লিষ্ট সবাই তাদের সাথে দুর্ব্যবহার করে এবং দ্রুত হাসপাতাল ছাড়তে বাধ্য করে। তিনি আরও বলেন বন্ধন হাসপাতালের এই দায়িত্ব অবহেলা ও চিকিৎসক এবং চিকিৎসা সামগ্রী বিহীন স্বাস্থ্য কেন্দ্র নাম দিয়ে মানুষকে ভুল বুঝিয়ে সেখানে ভর্তির মাধ্যমে ক্ষতিগ্রস্থ করার যে ব্যবসা প্রতিষ্ঠান খুলে রাখছে তার তদন্তের মাধ্যমে যথাযথ ব্যবস্থা গ্রহন জরুরী। তিনি বন্ধন হাসপাতালে চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী না থাকা এবং কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলার কারণেই তার শিশু সন্তান মৃত্যু হয়েছে বলে দাবী করে এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। বন্ধন হাসপাতালের পরিচালক আমগীর হোসেনের সাথে যোগাযোগ করা হলে, তিনি চিকিৎসা অবহেলার অভিযোগ অস্বীকার করে প্রসূতি স্বাভাবিক ভাবে মৃত বাচ্চা প্রসব করেছে বলে জানান। তবে দায়িত্বরত চিকিৎসক কে ছিলেন? এমন প্রশ্নের জবাব দিতে পারেননি। শিশুটির মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক ক্ষোভ ও শোকের ছায়া নেমে এসেছে।

Tag
আরও খবর