জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

কালিগঞ্জে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার উদ্বোধন


সাতক্ষীরার কালিগঞ্জে “নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।


রবিবার (২৫ মে ২০২৫) সকাল ১০টায় কালিগঞ্জ উপজেলা ভূমি অফিস চত্বরে এ মেলার উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনুজা মন্ডল। এ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও অনুজা মণ্ডল বলেন, “সরকারি ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার ফলে এখন মানুষ ঘরে বসেই জমির খাজনা প্রদানসহ বিভিন্ন সেবা পাচ্ছেন। তবে সাধারণ মানুষকে আরও সচেতন করতে এ ধরনের মেলার গুরুত্ব অপরিসীম। আমাদের লক্ষ্য হলো দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও জবাবদিহিমূলক ভূমি সেবা নিশ্চিত করা এবং তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া।”


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শংকর কুমার দে, কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা এস. এম. আকরাম হোসেন, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. জুয়েল হোসেন, কালিগঞ্জ মহাবিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও প্রাবন্ধিক গাজী আজিজুর রহমান, রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সহকারী অধ্যাপক নিয়াজ কাওছার তুহিন, বড়শিমলা কারবালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা শিক্ষক সমিতির সভাপতি গাজী মিজানুর রহমান, সোহরাওয়ার্দী পার্ক কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট জাফরুল্লাহ ইব্রাহিম এবং বাংলাদেশ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন।


এছাড়াও অনুষ্ঠানে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা জি.এম নুরুল ইসলাম, শেখ মোকাররম হোসেন, মো. জালাল উদ্দিন আহমেদ, মোশারফ হোসেন, জিএম ফয়েজ আহমেদ, সুধীর কৃষ্ণ, মো. আব্দুর রহমান ও মো. রেজাউল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


মেলায় ৮টি স্টলের মাধ্যমে সাধারণ জনগণ ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ান, নামজারি, মৌজা ম্যাপ ও সার্ভে সংক্রান্ত বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এ মেলা আগামী তিন দিনব্যাপী চলবে।উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু।

আরও খবর