জাবিপ্রবি প্রশাসনের উদ্যোগে ৭৫০টি 'টার্নিটিন' অ্যাকাউন্ট পাচ্ছেন গবেষক ও শিক্ষার্থীরা শিগগিরই আরব সাগর থেকে শত্রুদের হটিয়ে দেওয়া হবে: মোজতবা খামেনি সৌদি আরবে দক্ষ জনশক্তি রপ্তানি ও বিদ্যমান সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান রাষ্ট্রপতির ভুরুলিয়ায় বিএনপির তিন অঙ্গসংগঠনের প্রতিবাদ সমাবেশ নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ১৭১ আশাশুনির প্রতাপনগরে ১৫০ মিটার ওয়াবদা বেড়িবাঁধের বড় অংশ নদীগর্ভে ★১৪ মৌজার ৬ হাজার বিঘা মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, আতঙ্কে এলাকাবাসী কমলগঞ্জে অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে সততা স্টোরের উদ্বোধন ও শিক্ষা উপকরণ বিতরণ গ্রামাঞ্চলে ইটের বদলে পরিবেশবান্ধব ব্লক ব্যবহারের করতে হবেঃবন ও পরিবেশ মন্ত্রী দেশীয় প্রযুক্তিতে নৌবাহিনীর নির্মিত টাগবোট ‘টিয়াখালী-৪’ লঞ্চিং: জাহাজ নির্মাণ শিল্পে নতুন মাইলফলক ‎ বাঘায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের গুলিতে একজন গুলিবিদ্ধ শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ ঈশ্বরগঞ্জে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেফতার পবিপ্রবির বরিশাল ক্যাম্পাসে বিশ্ব জলাতঙ্ক দিবস -২০২৬ পালিত রায়পুরে বাড়ির রাস্তা বন্ধের চেষ্টা, আদালতের গ্রেপ্তারি পরোয়ানা শেরপুরে ‘আনসাং ওমেন নেশন বিল্ডার্স অ্যাওয়ার্ড’ বিজয়ী সমাজকর্মী রাজিয়া সামাদকে সংবর্ধনা বেগমগঞ্জে ব্যবসায়ী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১ আসামী গ্রেপ্তার শেরপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা তেলের ধাক্কায় বাড়ছে কৃষি উৎপাদন খরচ বিঘাপ্রতি ব্যয় বেড়েছে, ফসলের ন্যায্য দাম নিয়ে শঙ্কায় গোয়ালন্দের কৃষক গোয়ালন্দে মাদক নির্মূলে অভিভাবক সমাবেশ শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান শ্যামনগরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত।

আশাশুনির 'বেউলা' গ্ৰামকে আদর্শ গ্ৰাম করার লক্ষ্যে মতবিনিময় সভা



 আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, বেউলা ও চিলেডাঙ্গা গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তুলতে স্থানীয় জনসাধারণের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। শুক্রবার বিকালে পাইথালী বাজার চত্বরে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। 
উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে সভায় স্বাগত বক্তব্যে জেলা প্রশাসক মোস্তাক আহমেদ বলেন, সাতক্ষীরা জেলার পঞ্চম তম আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলার জন্য বুধহাটা ইউনিয়নের ৮নং ওয়ার্ডের পাইথালী, বেউলা ও চিলেডাঙ্গা এই তিনটি গ্ৰামকে হাতে নেয়া হয়েছে। এজন্য তিনটি গ্ৰামে তিনটি কমিটি করা হবে এবং একটি মাস্টার কমিটি করার আহ্বান জানান। স্থানীয়দের সহায়তায় অতি শীঘ্রই এই গ্ৰাম তিনটিকে আদর্শ গ্ৰাম হিসেবে গড়ে তোলা হবে। বক্তব্যের শেষে তিনি উল্লেখিত তিনটি গ্ৰামকে আদর্শ গ্ৰাম হিসেবে ঘোষণা করেন।
এসময় এলাকার কৃতি সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোঃ ইউনুছ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, উপজেলা নির্বাহী কর্মকর্তা কৃষ্ণা রায়, সহকারী কমিশনার (ভুমি) রাশেদ হুসাইন, ইন্সপেক্টর তদন্ত আঃ ওয়াদুদ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল্লাহ, উপজেলা জামায়াতের আমির আবু মুসা তারিকুজ্জান তুষার, নায়েবে আমির নুরুল আফসার মর্তুজা, জামায়াত নেতা জজ কোর্টের এপিপি এড. শহিদুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, এলাকার সাধারণ জনজন উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন ইউপি সদস্য শীষ মোঃ জেরি।
Tag
আরও খবর